‘কেবল একটা ইলেকশনের জন্য ছাত্র-জনতা তাজা রক্ত ঢেলে দেয়নি’ | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৩ সেপ্টেম্বর ২০২৪, ৬:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘কেবল একটা ইলেকশনের জন্য ছাত্র-জনতা তাজা রক্ত ঢেলে দেয়নি’

 

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দেলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক তারিকুল ইসলাম বলেছেন,‘আমাদের ভাইয়েরা তাদের তাজা রক্ত কেবল একটা ইলেকশনের জন্য ঢেলে দেয়নি। রক্ত ঢেলে দিয়েছেন, নিজের জীবন তারা বিলিয়ে দিয়েছেন; এমন এক রাষ্ট্র গঠনের জন্য, যে রাষ্ট্রে আর কাউকে অবিচারের শিকার হয়ে মরতে হবে না। যে রাষ্ট্রে বীর মুগ্ধরা আর গুলিতে মরবে না।’

তিনি বলেন, ‘আমরা এমন একটি রাষ্ট্র চাই যেখানে ন্যায়ের জন্য আর কাউকে রাজপথে নেমে আন্দোলন করতে হবে না।

কোনো আবু সাঈদকে বুলেটের সামনে দাঁড়াতে হবে না। যেখানে রাষ্ট্রই ভাববে জনগণের অধিকারের কথা; জনগণের অধিকারকে রাষ্ট্র কখনো অনুদান ভাববে না। এই রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আমাদের শহীদেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন।’
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে গণ অভ্যুত্থানের প্রেরণায় শহীদ পরিবারে সাথে সাক্ষাৎ এবং দুর্নীতি, চাঁদাবাজী ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তারিকুল ইসলাম বলেন, ‘আজ আমাদের মন দুঃখভারাক্রান্ত। শেখ হাসিনার পতন হয়েছে, কিন্তু আমরা এখনো রাজপথে সক্রিয় আছি। শেখ হাসিনা যে ফ্যাসিবাদ কায়েম করে গেছেন সেই ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাত্র-জনতাকে সাথে নিয়ে রাজপথে সক্রিয় আছে।’

৫৩ বছর ধরে বৈষম্য চলছে উল্লেখ করে তিনি বলেন,‘বাংলাদেশে দাস তৈরীর রাজনীতি করা হয়েছে।

রাজনৈতিক দলগুলো, রাজনৈতিক নেতারা ছাত্র-জনতাকে দাস বানিয়ে তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করেছে। এলাকায় কোনো উন্নয়নতো দূরের কথা রাষ্ট্রের কোনো সংস্কারও তারা করেননি। এখন আমরা দেখতে পাচ্ছি, যখন রাষ্ট্র সংস্কারের দিকে মনোনিবেশ করছি, আমাদেকে পদে পদে তারা বাধাগ্রস্ত করার চেষ্টা করছেল।’

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সমন্বয়ক আবু সাঈদ লিয়ন, রকিব মাসুদ, সুমন বসুনিয়া, সজীব আহমেদ, নিসু আলী সুহাস, জহির রায়হান, এসআই শাহিন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০