খালি পেটে পানিপান কি আসলেই উপকারী? | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৪, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালি পেটে পানিপান কি আসলেই উপকারী?

 

খালি পেটে পানিপান কি আসলেই উপকারী?

খালি পেটে পানি পান করার অভ্যাস বহু সংস্কৃতিতে প্রচলিত এবং অনেকে এটি সুস্বাস্থ্য বজায় রাখার একটি উপায় হিসেবে মেনে চলেন। আয়ুর্বেদ থেকে শুরু করে আধুনিক চিকিৎসাবিজ্ঞান পর্যন্ত এ নিয়ে নানা আলোচনা হয়েছে। চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে, এটি কিছু নির্দিষ্ট ক্ষেত্রে সত্যিই উপকারী হতে পারে। তবে এটি নির্ভর করে শরীরের অবস্থা এবং পদ্ধতির ওপর।

সারা রাত ঘুমানোর পর শরীর ডিহাইড্রেট হয়ে যায়। সকালে খালি পেটে পানি পান শরীরের পানির ঘাটতি পূরণে সাহায্য করে এবং কোষগুলো সঠিকভাবে কাজ করতে পারে।

খালি পেটে পানিপানের ফলে হজম প্রক্রিয়া আরও কার্যকর হয়। পাকস্থলীর এসিড পাতলা করতে সাহায্য করে এবং হজমে সহায়তা করে।

পানি শরীরের টক্সিন বা বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে কিডনি ভালোভাবে কাজ করতে পারে। ফলে শরীরের ডিটক্সিফিকেশন প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

গবেষণা বলছে, খালি পেটে পানি পান করলে মেটাবলিজমের হার প্রায় ২৫-৩০% বৃদ্ধি পায়, শরীরের ক্যালোরি পোড়াতে সাহায্য করে এবং ওজন নিয়ন্ত্রণে সহায়ক।

পানি পান করার ফলে রক্তে অক্সিজেনের প্রবাহ বৃদ্ধি পায় এবং ত্বকে আর্দ্রতা বজায় থাকে। খালি পেটে পানি পান করলে ত্বক পরিষ্কার ও উজ্জ্বল হয়।

উপকারী দিক যতই থাক, খালি পেটে পান করার সময় কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। খালি পেটে খুব বেশি পানি পান করলে কিডনির ওপর অতিরিক্ত চাপ পড়ে। এটি সোডিয়ামের ঘাটতি তৈরি করতে পারে।

যাদের গ্যাস্ট্রিক বা আলসারের সমস্যা আছে, তাদের জন্য সকালে খালি পেটে পানি পান কিছুটা অস্বস্তিকর হতে পারে।

যেকোনো অবস্থায় দূষিত পানি পান করলে তা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। তাই পরিষ্কার এবং ফিল্টার করা পানি পান করা অত্যন্ত জরুরি।

সকালে ঘুম থেকে ওঠার পর ১-২ গ্লাস হালকা গরম পানি পান করা ভালো। তাড়াহুড়া না করে পানি দ্রুত পান না করে ধীরে ধীরে পান করুন, যাতে শরীর সহজেই তা গ্রহণ করতে পারে।

পানির সঙ্গে লেবু বা মধু মিশিয়ে খেলে এটি শরীরকে আরও উজ্জীবিত করতে সাহায্য করে।

খালি পেটে পানি পান করার অভ্যাস বেশিরভাগ মানুষের জন্য উপকারী। এটি শরীরের ডিটক্স প্রক্রিয়া উন্নত করে, হজমে সহায়তা করে এবং ত্বকের স্বাস্থ্য ভালো রাখে। তবে, এটি সবার জন্য উপযুক্ত নাও হতে পারে। যারা গ্যাস্ট্রিক, কিডনি সমস্যা, বা অন্য কোনো শারীরিক অসুস্থতায় ভুগছেন, তাদের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

অতএব, খালি পেটে পানি পান করুন কিন্তু সচেতনতার সঙ্গে। পরিষ্কার এবং ফিল্টার করা পানি গ্রহণ করুন এবং নিজের শরীরের প্রয়োজন অনুযায়ী এই অভ্যাস বজায় রাখুন।

সূত্র : হাউ ইট ওয়ার্কস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০