খালেদা জিয়া ও তারেক রহমানকে ঈদের দাওয়াত দিলেন প্রধান উপদেষ্টা | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
৩০ মার্চ ২০২৫, ৪:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খালেদা জিয়া ও তারেক রহমানকে ঈদের দাওয়াত দিলেন প্রধান উপদেষ্টা

 

 

ঈদের শুভেচ্ছা বিনিময়ের জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ মার্চ) প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী পরিচালক (অ্যাডমিন) খন্দকার মোমিনুর রহমান গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দাওয়াতপত্র দুটি হস্তান্তর করেন। খালেদা জিয়ার একান্ত সচিব মো. আব্দুস সাত্তার ও তারেক রহমানের এপিএস মেহেদী হাসান দাওয়াতপত্র গ্রহণ করেন।

উপদেষ্টার দপ্তর থেকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, ড. ইউনূস পবিত্র ঈদুল ফিতরের দিন বিকেল ৪টার দিকে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

এতে রাজনৈতিক নেতা, কূটনীতিক, বিশিষ্টজন, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল জানিয়েছেন, দীর্ঘ আট বছর পর পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করছেন খালেদা জিয়া। লন্ডনে ছেলে তারেক রহমান, দুই পুত্রবধূ ও তিন নাতনীকে নিয়ে ঈদ করছেন তিনি। এ কারণে এবারের ঈদ তার জীবনে বিশেষ কিছু।

ফখরুল বলেন, আলহামদুলিল্লাহ উনি (বেগম খালেদা জিয়া) লন্ডনে এখন ভালো আছেন। আজকে সেখানে ঈদ উদযাপন হচ্ছে। এই ঈদ ফ্যামিলির সঙ্গে আট বছর পরে উনি উদযাপন করছেন। দিস ইজ এ গুড থিং ফর আস।

খালেদা জিয়া কবে নাগাদ দেশে ফিরছেন-এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, নিশ্চিত না। তবে এপ্রিলের মাঝামাঝি সময়ে তিনি দেশে ফিরবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০