গরুর দিয়ে পাট নিতে চায় পাকিস্তানি | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১২ সেপ্টেম্বর ২০২৪, ৫:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গরুর দিয়ে পাট নিতে চায় পাকিস্তানি

 

বাংলাদেশকে অধিক পরিমাণে গোশত উৎপাদনকারী গরু ও মহিষের বীজ ও জাত সংগ্রহ দিতে চায় পাকিস্তান। এছাড়া বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের ব্যাপক চাহিদা থাকায় আমদানি করার আগ্রহ দেখিয়েছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ।

বুধবার সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারের সাথে তার অফিসে কক্ষে সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার এ আগ্রহের কথা জানান।

হাইকমিশনার বলেন, বাংলাদেশ পাকিস্তান থেকে অধিক পরিমাণে গোশত উৎপাদনকারী গরু ও মহিষের বীজ ও জাত সংগ্রহ করতে পারে।

উপদেষ্টা ফরিদা আখতার হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, চলমান সংস্কারের অংশ হিসেবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বিভিন্ন খাতে নানারূপ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সাক্ষাৎকালে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিশেষভাবে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতার ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ করার বিষয়ে দু’দেশ একমত হয়।

 

পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশ থেকে মৎস্য সেক্টরে গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমে বিশেষ সহযোগিতা পাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে। দু’দেশ নিরাপদ মাছ, গোশত ও কৃষিজাত পণ্য উৎপাদনের বিষয়ে পরস্পরকে সহযোগিতার করা বিষয়ে একমত হয়। পাট ও পাটজাত পণ্য পাকিস্তানে ব্যাপক চাহিদা থাকায় এটি পাকিস্তানে আমদানি করার বিষয়ে পাকিস্তানের হাইকমিশনার আগ্রহ ব্যক্ত করেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দর, অতিরিক্ত সচিব মো: আব্দুল কাইয়ুম, অতিরিক্ত সচিব এ টি এম মোস্তফা কামাল এবং পাকিস্তানের দূতাবাসের কাউন্সিলর কামরান ডাঙ্গাল, কমার্শিয়াল অ্যাটাস্ট জিয়ান আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০