গ্যাস্ট্রিকের ওষুধের বার্ষিক বিক্রি ১ হাজার কোটি টাকা | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০২৪, ৫:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গ্যাস্ট্রিকের ওষুধের বার্ষিক বিক্রি ১ হাজার কোটি টাকা

 

এ দেশে গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে পরিচিত ‘সার্জেল’র বিক্রি বছরে এক হাজার কোটির মাইলফলক ছুঁতে যাচ্ছে। তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান আইএমএস হেলথের তথ্য বলছে, চলতি বছরের প্রথম নয় মাসে এই ওষুধ বিক্রি হয়েছে ৯০০ কোটি টাকার বেশি। বছর শেষে তা এক হাজার কোটি টাকায় পৌঁছাতে পারে।

এটি দেশের সবচেয়ে বেশি বিক্রিত পণ্যগুলোর অন্যতম।

হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রধান নির্বাহী মো. হালিমুজ্জামান দ্য ডেইলি স্টারকে বলেন, ‘আমাদের এই পণ্য এত বেশি বিক্রি হওয়ায় আনন্দিত। যদিও এখনো এর বিক্রি এক হাজার কোটি টাকায় পৌঁছায়নি।’

তার মতে, ‘গত বছরের তুলনায় এ বছর বিক্রির প্রবৃদ্ধি কম। তবে এখনো এর বিক্রি বাড়তে পারে।’

দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ বিক্রি হওয়া ওষুধগুলোও একই ধরনের। একই গ্যাস্ট্রোলজিক্যাল জেনেরিকের ‘ম্যাক্সপ্রো’ ও ‘প্যান্টোনিক্স’র বিক্রি যথাক্রমে ৪৮৬ কোটি ও ৩৭৬ কোটি টাকা।

মো. হালিমুজ্জামানের ভাষ্য, ওষুধের বাজারে গ্যাস্ট্রোলজিক পণ্যের বিক্রি সবচেয়ে বেশি। চিকিৎসক ও রোগীদের কাছে গ্রহণযোগ্য হওয়ায় সার্জেল বছরের পর বছর ধরে বিক্রির শীর্ষে আছে।

শীর্ষ বিক্রিত ১০ ওষুধের মধ্যে পাঁচটিই গ্যাসের ওষুধ।

গত নয় মাসে সার্জেল বিক্রি হয়েছে ৯১৮ কোটি টাকা। অর্থাৎ, ওষুধের বাজারে শুধু সার্জেল একাই দুই দশমিক ৬৭ শতাংশ বাজার দখল করতে পেরেছে।

ম্যাক্সপ্রোর মার্কেট শেয়ার এক দশমিক ৪১ শতাংশ। প্যান্টোনিক্সের শেয়ার এক দশমিক ১০ শতাংশ।

‘দেশে ১৮ বছরের বেশি বয়সী যত মানুষ আছেন তাদের বেশিরভাগই গ্যাস্ট্রিকের ওষুধ খান। কারণ আমাদের দেশে মানুষের মধ্যে নিয়ম মেনে খাওয়া-দাওয়ার প্রবণতা কম।’

সার্জেল ছাড়াও গত কয়েক বছর ধরে আরও কয়েকটি ওষুধ অনেক বিক্রি হচ্ছে উল্লেখ করে হালিমুজ্জামান জানান, গত নয় মাসে চতুর্থ সর্বোচ্চ বিক্রিত ওষুধ নাপা। এর পরিমাণ ৩৩৮ কোটি টাকা।

সেফ-থ্রি, মোনাস, এক্সিয়াম, সেক্লো ও বিজোরানের বার্ষিক বিক্রি ২০০ কোটি টাকার বেশি।

দেশে বছরে ১০০ কোটি টাকার বেশি বিক্রি হয় ৩১ জেনেরিক ওষুধ। তথ্য বলছে, ৭৯ জেনেরিক ওষুধ বিক্রি হয়েছে ৫০ কোটি টাকার ওপরে।

রেনাটা পিএলসির কোম্পানি সেক্রেটারি জুবায়ের আলম ডেইলি স্টারকে বলেন, ‘দেশে ১৮ বছরের বেশি বয়সী যত মানুষ আছেন তাদের বেশিরভাগই গ্যাস্ট্রিকের ওষুধ খান। কারণ আমাদের দেশে মানুষের মধ্যে নিয়ম মেনে খাওয়া-দাওয়ার প্রবণতা কম।’

তার মতে, এ কারণে অনেকে গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন।

তিনি জানান, রসুভাস্ট্যাটিন ওষুধের চাহিদা বাড়ছে। এটি কোলেস্টেরল কমায়। কারণ অনেকে হার্ট অ্যাটাকে মারা যান। উন্নত দেশেও এ ধরনের ওষুধের চাহিদা বেশি। দেশেও ভালো বিক্রি হতে পারে।

জুবায়ের আলম আরও বলেন, ‘ম্যাক্সপ্রো দিয়ে আলসার, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ ও হাইপার অ্যাসিডিটি সম্পর্কিত সমস্যায় থাকা বিপুল সংখ্যক রোগীকে সেবা দিতে পেরে আমরা আনন্দিত।’

‘সব ম্যাক্সপ্রো ফর্মুলেশন ইউএসএফডিএ, ইউকেএমএইচআরএ ও আনভিসা অনুমোদিত কারখানায় তৈরি হয় যাতে রোগীরা দেশের সেরা ইসোমেপ্রাজল পান।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০