‘চায়ের আমন্ত্রণে’ ডাকা ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর নির্দেশ | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৬ অক্টোবর ২০২৪, ৪:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘চায়ের আমন্ত্রণে’ ডাকা ১২ বিচারপতিকে ছুটিতে পাঠানোর নির্দেশ

 

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের ‘চায়ের আমন্ত্রণে’ ডাক পাওয়া ১২ জন বিচারপতিকে ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

আজ বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান বিচারপতির ‘চায়ের আমন্ত্রণে’ দুপুর পর্যন্ত ছয়জন বিচারপতি হাজির হয়েছেন।

তাদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তের কথা প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন বলে জানাচ্ছেন কর্মকর্তারা।

এর আগে সকালে ১২ জন বিচারপতিকে ‘চায়ের আমন্ত্রণ’ জানান প্রধান বিচারপতি। ওই ১২ জন বিচারপতির বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে বলে জানানো হয়েছে।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে সুপ্রিম কোর্টে বিএনপিপন্থী আইনজীবীরা কমপক্ষে ৩০ জন বিচারপতির পদত্যাগ দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন।

তারা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের কাছে ৩০ জনের নাম ও অভিযোগ সম্বলিত তালিকাও জমা দিয়েছেন।

জানা গেছে, ওই তালিকা থেকেই ১২ জন বিচারপতিকে আমন্ত্রণ জানানো হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০