চিরকুটে নারী সমন্বয়ককে ধর্ষনের হুমকি! | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৪, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চিরকুটে নারী সমন্বয়ককে ধর্ষনের হুমকি!

 

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী এক নারী সমন্বয়ককে ধর্ষণের হুমকি দিয়ে চিরকুট পাঠানোর ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে তার ছোট ভাই বাড়ির বারান্দায় চিরকুটটি দেখতে পায়। পরবর্তীতে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয় হয়ে ওঠে।

চিরকুটে লেখা ছিল:
“ম্যাডাম। প্রস্তুত আছেন তো? এত ভয় আন্দোলনে কোথায় ছিল? একা কি একদিনও আসবেন না? সঙ্গী আর কতদিন? এরপর সঙ্গী তো হবো আমরা, তৈরি থাকেন প্রতিরাতে নতুন নতুন সঙ্গী পাওয়ার জন্য। পারলে একা শহরে পা রাইখেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।”

জানা গেছে, হুমকি পাওয়া ওই নারী নিজের পরিচয় প্রকাশ করেননি। তবে তিনি বগুড়ার শাজাহানপুর এলাকার বাসিন্দা বলে নিশ্চিত হওয়া গেছে। তিনি নিজের বারান্দায় চিরকুটটি পাওয়ার পর গ্রুপে এটি পোস্ট করেছেন বলে জানা যায়। বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী সমন্বয়ক দুজন ছিলেন, তবে তারা কেউই এমন হুমকি পাননি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক নিয়তি সরকার নিতু জানান, এই ঘটনার ফলে আন্দোলনে অংশ নেওয়া নারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর আগেও এক সহ-সমন্বয়ককে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল। তিনি প্রশাসনের কাছে দ্রুত অপরাধীদের শনাক্ত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শাজাহানপুর থানার ওসি ওয়াদুদ আলম জানান, বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত মঙ্গলবার রাতে বগুড়া সদরের নওদাপাড়া এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সহ-সমন্বয়ক আহসান হাবীব সায়েমকে দেয়াল লিখে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০