জাতিসংঘের তদন্ত দল শনিবার থেকে কাজ শুরু করবে | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৪ সেপ্টেম্বর ২০২৪, ১২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতিসংঘের তদন্ত দল শনিবার থেকে কাজ শুরু করবে

ছাত্র-জনতার আন্দোলনের সময়ে আট শতাধিক ব্যক্তি নিহত এবং হাজারাধিক আহত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগ সমর্থিত বাহিনীর হাতে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানো হয়েছে, এমনকি ঘরে থাকা শিশুরাও গুলিতে প্রাণ হারিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ৫০ জন সদস্যও নিহত হয়েছেন এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে।

জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দল এসব ঘটনার তদন্ত শুরু করতে যাচ্ছে। দলটি শনিবার থেকে কাজ শুরু করবে। অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের এই দল কাজ করবে এবং তাদের পূর্ণ সহযোগিতা দেবে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সবকিছু ঠিক থাকলে শনিবার পররাষ্ট্র উপদেষ্টা বা পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের মাধ্যমে তারা তাদের কাজ শুরু করবেন।

জাতিসংঘের প্রতিনিধিদলের মধ্যে একটি টেকনিক্যাল টিম থাকবে, যা ফরেনসিক, আইন এবং অন্যান্য বিশেষজ্ঞদের নিয়ে গঠিত। কর্মকর্তা জানান, এটি বাংলাদেশের জন্য প্রথম অভিজ্ঞতা, তাই আমাদের খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হবে।

জাতিসংঘ দলের কর্মপরিধি সম্পর্কে জানা গেছে, তারা জুলাই ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলোর তদন্ত করবে। তারা এই ঘটনাগুলোর কারণ (রুট কজ) পর্যালোচনা করবে এবং ন্যায়বিচার ও দায়বদ্ধতা নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি কী পদক্ষেপ নেওয়া যেতে পারে, সে সম্পর্কে সুপারিশ করবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০