জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন নুর! | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
৩ মার্চ ২০২৫, ৬:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিচ্ছেন নুর!

 

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

হান্নান মাসউদ বলেন, ‘নুরুল হক নুরু ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশা ব্যক্ত করেছেন।’

তিনি বলেন, ‘পাশাপাশি যাদের নিয়ে নুরুল হক সংবাদ সম্মেলন করেছেন, তাদের অধিকাংশই আমাদের দলের সঙ্গে যোগাযোগ করছেন এবং পার্টিতে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।’

হান্নান মাসউদ বলেন, ‘আমরা কোয়ালিটিটা দেখেছি, কোয়ান্টিটিটা দেখিনি। আমরা নুরুল হক ভাইয়ের দলের বেশ কিছু সদস্যের সঙ্গে আলোচনা করেছি এবং বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়েছি। নুরু ভাই নিজেই তার দল বিলুপ্ত করার পর আমাদের সঙ্গে যুক্ত হতে চেয়েছেন। আমরা আদর্শিকভাবে অনেক দিক থেকে মিল রেখেছি, তবে আপাতত অন্য দল বিলুপ্ত করে আসা নিয়ে আমাদের কিছু দ্বিধা রয়েছে।

তিনি বলেন, ‘নুরুল হক ভাই হঠাৎ করে মিডিয়াতে এসে ব্যক্তিগত আক্রমণ করেছেন, যা আমাদের কাছে ঠিক ভালো লাগেনি। আমরা বিশ্বাস করি, এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। তবে আলাপ-আলোচনা চলছে এবং যদি নুরুল হক চান, তিনি সহজেই আমাদের দলে আসতে পারবেন, অথবা আমরা তার দলে যোগ দিতে পারি যদি তার দল এ সুযোগ দেয়।’

পিরোজপুর জেলা প্রশাসকের গাড়ি সরবরাহ বিষয়ে হান্নান মাসউদ বলেন, ‘পিরোজপুরের ডিসিরা আমাদের সমাবেশে অংশগ্রহণের জন্য গাড়ি সরবরাহ করেছেন, কিন্তু বিষয়টি সঠিকভাবে হয়নি। আমরা এ জন্য দুঃখ প্রকাশ করছি।’

তিনি আরও বলেন, ‘কিছু স্থানীয় ব্যক্তির চাপের কারণে কিছু সমস্যা সৃষ্টি হয়েছে, তবে এটি সামান্য একটি ঘটনা। আমরা এ ঘটনায় জাতির কাছে দুঃখ প্রকাশ করছি। নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সময় এ ধরনের সমস্যা আসলে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। আমরা এমন পরিস্থিতিতে আমাদের দলের প্রতি সমর্থন চাইছি এবং যারা এর সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০