জুতার কারখানার কর্মচারী থেকে ফরচুন বরিশালের স্বপ্নদ্রষ্টা | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৩ ফেব্রুয়ারী ২০২৫, ৭:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জুতার কারখানার কর্মচারী থেকে ফরচুন বরিশালের স্বপ্নদ্রষ্টা

জীবনটা ফুলের তৈরি কোন বিছানা নয়, এটার স্বাক্ষী হয়েছেন ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানও। চলমান বিপিএলে সবচেয়ে সফল দল বরিশালের মালিকের জীবন কাহিনী যেন সিনেমাকেও হার মানায়। যে কাহিনী শুনলে সে কাউকে অবাক হতে হয়।

ছোটবেলায় বেড়ে উঠেছেন বরিশালের প্রত্যন্ত উপজেলা নদীর কোলঘেষা বাবুগঞ্জে। বাবা ছোট একটি চাকরি করতেন। পাঁচ সন্তান নিয়ে টানাপোড়েনের সংসার। ভাইদের মধ্যে সবার বড় মিজানুর রহমান।

গ্রামের স্থানীয় স্কুলে যখন পড়াশোনা করতেন তখন ছিল না বিদ্যুৎ। কুপি বা হারিকেন জ্বালিয়ে তাকে পড়াশোনা করতে হয়েছে। জীবনের প্রতিটা পদে লড়াই করা মিজানুর রহমানের জীবনের শুরুতে করতেন টিউশন। এরপর নাম লেখান জুতার ফ্যাক্টরিতে।

এইচএসসি পড়তেন এক নানার বাসায় থেকে। তার ছেলেমেয়েদের পড়াতেন। সেটা ছিল চট্টগ্রামের আনোয়ারাতে। কলেজে ক্লাস ছিল নয়টা থেকে। আনোয়ারা থেকে ফেরি পার হয়ে কলেজে যেতেন। সকাল ছয়টায় বাসা থেকে বের হতেন। পাঁচ কিলোমিটার হেঁটে গিয়ে পড়াতেন। অনেক সময় দুপুরে খাওয়ার মতো টাকা থাকতো না।

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নাম লেখান জুতার ফ্যাক্টরিতে। এরপর কাজ শিখে নিজেই শুরু করেন আমদানি ব্যবসা। তিনি হাঁটেন ভিন্নপথে। গতানুগতিক চায়না প্রোডাক্টের দিকে না গিয়ে ইউরোপ থেকে কাঁচামাল আমদানি করেন মিজানুর। এরপর বাকিটা তার নেতৃত্বগুণের ফসল।

দেশের জুতার ব্যবসায়ে বিপ্লব সৃষ্টি করে ফরচুন গ্রুপ। একে একে চারটি কোম্পানি তাদের এখন। সেই সঙ্গে খেলাধুলায়ও বরিশালের প্রতিনিধি হয়ে দেশজুড়ে নাম কুড়োচ্ছেন অত্যন্ত ভদ্র ও অমায়িক মিজানুর রহমান।

বিপিএলে যখন দলগুলোর মালিকরা খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে টালবাহানা করছেন, খবরের শিরোনাম হচ্ছেন, মিজানুর রহমান তখন ভাসছেন প্রশংসায়। কারণ, তার দলের খেলোয়াড়দের পারিশ্রমিক সঠিক সময়ে দেওয়াসহ আসরের নিয়মকানুন মেনেই দল সামলাচ্ছেন। বরিশালকে উপস্থাপন করেছেন ব্র্যান্ড হিসেবে।

মিজানুর রহমান দেখালেন, পরিশ্রম ও সততা থাকলে জীবনে জুতার ফ্যাক্টরীর কর্মচারী থেকে জুতার কোম্পানির চেয়ারম্যানের চেয়ারে বসা যায়। জয় করা যায় মানুষের মন। জায়গা করে নেওয়া যায় প্রশংসার খাতায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০