ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবাবগঞ্জের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের সুযোগ্য কন্যা মেহেনাজ মান্নান ইলিশ ধরায় খরচ ৮৩০ টাকা, ভোক্তার গুনতে হয় অন্তত ২ হাজার নির্বাচন কে সামনে রেখে উত্তাল ঢাকা-১ দোহার-নবাবগঞ্জ আসন আটপাড়ায় কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর কেন্দুয়ায় মানবপাচার মামলার আসামীরা রিমান্ডে মাস্টারমাইন্ডের নাম প্রকাশ করেছে ‎ ‎কেন্দুয়ায় মানবপাচারের মামলায় চীনা নাগরিকসহ দুই আসামীকে কারাগারে প্রেরণ কেন্দুয়া থেকে তিন নারীকে চীনে পাচারের চেষ্টা; চীনা নাগরিকসহ আটক দুইজন কেন্দুয়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫ ‎কেন্দুয়ায় প্রকল্পের অনিয়ম তদন্তের সময় হাতাহাতি: ইউএনও আহত কেন্দুয়ায় প্রশাসনের অভিযানে অবৈধ জাল ধ্বংস ওসমান হাদী দাবিতে ঘনিষ্ঠ ভিডিও প্রচার, সামনে এলো আসল সত্য ব্লাড মুন দেখা যাবে রোববার, চাঁদ লাল হওয়ার কারণ কী? তিন দলই প্রধান উপদেষ্টার অধীনে নির্বাচন চায়: প্রেস সচিব টিউলিপ বাংলাদেশি এনআইডি ও পাসপোর্টধারী, রয়েছে টিআইএনও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া ছবিটি সম্পর্কে যা জানা গেল বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস বিমসটেক সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: প্রেসসচিব চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়

ঢামেক মর্গে পড়ে আছে ছাত্র আন্দোলনে শহীদ ৬ মরদেহ

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ০৫:৪৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫
  • / 111
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ৬টি অশনাক্তকৃত মরদেহ এখনো ঢাকা মেডিকেলে পড়ে আছে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল।

আজ শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেল সম্পাদক (দপ্তর সেল) জাহিদ আহসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের অনুসন্ধানে ঢাকা মেডিকেলে গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ৬টি অশনাক্তকৃত মরদেহ আছে বলে জানতে পারে। আজ সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শাহবাগ থানায় যায়।

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর ছয়টি মরদেহ এখনো হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করে। মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে আছে বলে তিনি জানান। বিশেষ সেল টিম ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক মর্গে গিয়ে সরেজমিনে মরদেহগুলো পরিদর্শন করে।’

মরদেহগুলোর প্রাপ্ত তথ্য: অজ্ঞাতনামা পুরুষ (২০), অজ্ঞাতনামা পুরুষ (২৫), অজ্ঞাতনামা পুরুষ (২২), অজ্ঞাতনামা মহিলা (৩২), অজ্ঞাতনামা পুরুষ (৩০) এবং এনামুল নামের ২৫ বছর বয়সী এক যুবক।

বৈষম্যবিরোধীদের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মরদেহগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে ৫ জনের মৃত্যুর কারণ হিসাবে লেখা হয়েছে ‘আঘাত জনিত কারণে মৃত্যু’। একজনের (এনামুল) মৃত্যুর কারণ হিসাবে ‘ওপর থেকে নিচে পড়ে মৃত্যু লেখা হয়েছে’।

ওই বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে। মৃতদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে সবগুলো মরদেহ ঢাকা মেডিকেল কলেজ ফরেনসিক হিমাগারে আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে মরদেহগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের। তবে কবে এবং কয় তারিখে তারা মরদেহগুলো এনেছে সেটা স্পষ্ট করেনি।’

অন্তর্বতীকালীন সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বেওয়ারিশ মরদেহগুলোকে পরিবারের কাছে ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

উল্লিখিত বয়সের কেউ যদি মিসিং থাকেন, তবে তার পরিবারের সদস্যদের জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের (01621324187) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢামেক মর্গে পড়ে আছে ছাত্র আন্দোলনে শহীদ ৬ মরদেহ

আপডেট সময় : ০৫:৪৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫