তিতুমীর কলেজের ভেতরে শিক্ষার্থীদের অবস্থান, বাইরে পুলিশ | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৪, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তিতুমীর কলেজের ভেতরে শিক্ষার্থীদের অবস্থান, বাইরে পুলিশ

 

ঢাকার মহাখালীর আমতলীতে সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসের ভেতরে ফটকের কাছে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়েছেন তাঁরা। কলেজের বাইরে সড়কের একপাশে পুলিশের উপস্থিতি দেখা গেছে।

একই দাবিতে গতকাল সোমবার সাড়ে চার ঘণ্টা সড়ক ও রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। এরপর আড়াই ঘণ্টা বিরতি দিয়ে সন্ধ্যায় আবার সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। রাত সাড়ে নয়টার দিকে অবরোধ শেষ করে তাঁরা ঘোষণা দেন, আজ আলোচনায় বসার কথা রয়েছে। ইতিবাচক সিদ্ধান্ত না আসা পর্যন্ত আজ সকাল থেকে ‘কলেজ শাটডাউন’ কর্মসূচি পালন করা হবে।

 

তিতুমীর কলেজে শিক্ষার্থীদের মিছিল। আজ মঙ্গলবার সকালেছবি: সাজিদ হোসেন
কলেজ ক্যাম্পাসে ফটকের কাছে শিক্ষার্থীরা ‘টিইউ টিইউ’, ‘অধ্যক্ষ না ভিসি’ বলে স্লোগান দেন। শিক্ষার্থীদের অবস্থানকে কেন্দ্র করে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

তিতুমীর কলেজের শিক্ষার্থী শাফায়েত শফিক প্রথম আলোকে বলেন, আজ তাঁদের ‘কলেজ শাটডাউন’ কর্মসূচি চলছে। কোনো ক্লাস, পরীক্ষা হচ্ছে না। তাঁরা ফটকের সামনে অবস্থান নিয়েছেন।

তিতুমীর কলেজে ক্লাস, পরীক্ষা হচ্ছে নাছবি: সাজিদ হোসেন
ঘটনাস্থলে থাকা উপপুলিশ কমিশনার (অপারেশন) এ এফ এম তারিক হোসেন খান বলেন, পুলিশ সতর্ক অবস্থায় আছে। শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান করে কর্মসূচি পালন করুক, পুলিশ এটাই চায়। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে পুলিশ তা খেয়াল রাখবে।

গতকাল শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধের পাশাপাশি ঢাকার সঙ্গে প্রায় সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। মহাখালী উড়ালসড়ক ও এর নিচের বিমানবন্দর সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। দিনভর চরম ভোগান্তিতে পড়েন বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়া সাধারণ যাত্রীরা।

তিতুমীর কলেজের বাইরে সড়কের একপাশে পুলিশের অবস্থান। আজ মঙ্গলবার সকালেছবি: সাজিদ হোসেন
অবরোধের শুরুতে শিক্ষার্থীদের প্রতিবন্ধকতা উপেক্ষা করে কমলাপুরগামী একটি ট্রেন দ্রুতগতিতে মহাখালী রেলক্রসিং অতিক্রম করে। রেলপথ অবরোধ করা শিক্ষার্থীরা তখন ক্ষুব্ধ হয়ে ট্রেনে পাথর ও ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে ট্রেনে থাকা কয়েকজন যাত্রী আহত হন এবং ট্রেনের কিছু জানালার কাচ ভেঙে যায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০