ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে স্বল্প খরচে ডায়ালাইসিস সেবা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৩ ফেব্রুয়ারী ২০২৩, ১২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে স্বল্প খরচে ডায়ালাইসিস সেবা

ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে রাতের শিফটে স্বল্প খরচে ডায়ালাইসিস সেবা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামী রোববার (৫ ফেব্রুয়ারি) রাত থেকে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে অল্প খরচে ডায়ালাইসিস চালু করা হবে। রাতের চতুর্থ শিফট (রাত ৮টা ৩০ মিনিট) ও পঞ্চম শিফটে (রাত ২টায়) রোগীদের জন্য প্রতি সেশনে এক হাজার টাকায় ডায়ালাইসিস সেবা দেয়া হবে। তবে ডায়লাইসিসের বাইরে অতিরিক্ত চিকিৎসা খরচ রোগীকে বহন করতে হবে।’

বার্তায় আরো জানানো হয়, ‘সারাদেশে ডায়ালাইসিসব্যবস্থা আজ বিপর্যস্ত। গত কয়েক দিনে পত্র-পত্রিকা ও মিডিয়ায় চট্টগ্রাম ও ঢাকার রোগীদের কান্নাকাটির একটা অসহনীয় অবস্থা পরিলক্ষিত হয়েছে। এ অবস্থার প্রতি লক্ষ্য করে ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ওই সিদ্ধান্ত গ্রহণ করে। তবে প্রতি রাতে ১০০ জন রোগীকে এ সুবিধা দেয়া হবে।’

উল্লেখ্য, বিশেষজ্ঞদের মাধ্যমে গণস্বাস্থ্য নগর হাসপাতালে অল্প খরচে সেরা বিভিন্ন চিকিৎসার সুব্যবস্থা আছে।

যোগাযোগ : ডায়ালাইসিস সেন্টার, গণস্বাস্থ্য নগর হাসপাতাল, বাড়ি ১৪/ই, রোড ৬, ধানমন্ডি ঢাকা, ১২০৫। পিবিএক্স: +৮৮০২৪১০৬০৯৩০-৮, +৮৮০১৭০৯৬৬৩৯৯৪,

সরাসরি : কামরুল হাসান, রোগীর সহায়তা কার্যক্রম ইনচার্জ, মোবাইল +৮৮০১৪০১১৯৮০১২।

-প্রেস বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০