নাহিদ ইসলামের বাড়তি নিরাপত্তা, জ্যাম খাই ২ বেলা : নায়লা নাঈম | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৩ সেপ্টেম্বর ২০২৪, ৭:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাহিদ ইসলামের বাড়তি নিরাপত্তা, জ্যাম খাই ২ বেলা : নায়লা নাঈম

 

বৈষম্যবিরোধী আন্দোলন গেল আগস্টে রূপ নেয় সরকারবিরধী আন্দোলনে। ছাত্র-জনতার তোপের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা। এরপর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের উপদেষ্টা হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কও। তারা হলেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এদিকে, তথ্য ও সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা নাহিদ ইসলামের বসবার ঢাকার খিলগাঁও দক্ষিণ বনশ্রীতে। এর ঠিক কাছাকছি বসবাস করেন মডেল-অভিনেত্রী নায়লা নাঈম। সমন্বয়কের বাড়তি নিরাপত্তার কারণে বিপাকে পড়েছেন তিনি! যা নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন আইটেম গার্ল’খ্যাত এই অভিনেত্রী।

ফেসবুকে নায়লা নাঈম লিখেছেন, ‘আমি আছি আর এক প্যারায়। সমন্বয়ক নাহিদ ইসলাম আর আমাদের বাসা কাছাকাছি। উনার অতিরিক্ত সেফটি মেইনটেইন করার জন্য বাসায় যাইতেও জ্যাম, বাহির হইতেও জ্যাম। জ্যাম খাই ২ বেলা।’

বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে নায়লা নাঈম বলেন, ‘এটা মজা করে লিখেছি এর বেশি কিছু না। মূলত, আমার বাড়ির সামনের রাস্তা খানা-খন্দে ভরা। রাস্তার অবস্থা বেহাল। একটুতেই সেখানে পানি জমে যায় আর যানজট সৃষ্টি হয়। এজন্যই প্যারার মধ্যে আছে কথাটি লিখেছি।’

তিনি আরও বলেন, ‘একজন উপদেষ্টাকে বাড়তি নিরাপত্তা দেওয়া হবে- এটাই স্বাভাবিক। এ নিয়ে আমার বা আমাদের আশপাশের কারও কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো ওই একটাই- জ্যাম। রাস্তাটা ঠিক হলে এর সমাধন হবে।’

মডেলিং ও অভিনয় থেকে দূরে থাকার প্রসঙ্গে নায়লা নাঈম বলেন, ‘এখন পরিবার নিয়ে ব্যস্ত আছি। কিছুদিন আগে বাবা স্ট্রোক করেছে। আমার ভাই দেশের বাইরে থাকেন। ফলে বাসার সকল দায়িত্ব এখন আমার ওপর। তাই আপাতত পরিবারকে সময় দেওয়া ছাড়া আর কোনো কাজ করার সুযোগ নেই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০