ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৩০ অক্টোবর ২০২৪, ৫:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ন্যাশনাল ব্যাংকে তালা দিলেন গ্রাহকরা

 

সিলেটে ন্যাশনাল ব্যাংকের একটি শাখায় তালা ঝুলিয়ে দিয়েছেন ভুক্তভোগী গ্রাহকরা। বুধবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে সিলেট নগরের শিবগঞ্জ ব্রাঞ্চে তালা ঝুলিয়ে দিয়েছেন গ্রাহকরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংকের শিবগঞ্জ ব্রাঞ্চে বেশ কয়েকদিন থেকে গ্রাহকেরা টাকা তুলতে এসে হয়রানির শিকার হচ্ছেন। গ্রাহকরা বিভিন্ন অ্যামাউন্টের চেক নিয়ে নগদ উত্তোলনের জন্য গেলে তাদের দেওয়া হতো ৫-১০ হাজার টাকা। এতে গ্রাহকরা ক্ষুব্ধ হয়ে আজ দুপুরে শিবগঞ্জ ব্রাঞ্চে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন।

ন্যাশনাল ব্যাংকের শিবগঞ্জ ব্রাঞ্চের গ্রাহক ফয়জুল কয়েছ বলেন, ব্যাংকে ১০ লাখ জমা দিতে এলে ঠিকই জমা নিচ্ছে। কিন্তু টাকা উত্তোলনের জন্য চেক নিয়ে এলে ৩ হাজার টাকার ওপরে আর দিচ্ছে না। অথচ জমা ও লোন দুটোই নিচ্ছে এবং দিচ্ছে। আমরা কি ভিক্ষুক নাকি না লোন নিতে এসেছি?আমাদের টাকা না দেওয়ায় আমরা ব্যাংকে তালা ঝুলিয়েছি।

ইফজালুর রহমান ইফজাল বলেন, ভাই আমি অসুস্থ। আমি ভারতে যাব চিকিৎসা নিতে। ব্যাংক ম্যানেজার ৩ হাজার টাকার ওপরে দিচ্ছে না।সে বলে ৬ মাসের মধ্যে সব ঠিক হবে। আমি এখন চিকিৎসা না করতে পারলে টাকা কেন ব্যাংকে রাখলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ক্যাম্পেইনের ব্যানারে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা নিয়ে তোলপাড়

জামায়াত-এনসিপির জোট নির্বাচন বর্জন করছে!

মাহাথিরের দীর্ঘ ও সফল জীবনের রহস্য

সেন্টমার্টিনে রিপ কারেন্ট ও বিপদজনক বিচ: পর্যটকদের জন্য জরুরি সতর্কতা

জুলাই যোদ্ধা সুরভী তাহরিমা মুক্ত!

ওবায়দুল কাদের ভেন্টিলেশনে, অবস্থা সংকটাপন্ন

অনৈতিক প্রস্তাব, রাজিনা হওয়ায় চাঁদাবাজি মামলায় ফাঁসানো হয় সুরভীকে

ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অন্তরা হুদার মনোনয়ন বাতিল

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ঢাকায় রহস্যময় দেয়ালচিত্র : সুবোধ

১০

এনইআইআর চালু হচ্ছে আজ, বন্ধ হয়ে যাবে যেসব হ্যান্ডসেট

১১

কঠিনতম মুহূর্তেও রাজনৈতিক শালীনতার দৃষ্টান্ত রাখলেন তারেক রহমান

১২

যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

১৩

খালেদা জিয়ার মৃত্যু কি আগেই হয়েছিল? মেডিকেল সাইন্স কি বলে?

১৪

ফয়সাল করিম মাসুদের ভাইরাল ভিডিও নিয়ে দ্য ডিসেন্টের বিশ্লেষণ

১৫

খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

১৬

খালেদা জিয়ার বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবন

১৭

তারেক রহমান কি পারবেন তিন প্রজন্মের সেতুবন্ধন হতে?

১৮

আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান

১৯

জামায়াতের সঙ্গী হতে যাচ্ছে এনসিপি!

২০