পররাষ্ট্র নীতিতে ড. ইউনূসের কাছে হেরে গেছেন নরেন্দ্র মোদী! | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৩০ মার্চ ২০২৫, ২:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পররাষ্ট্র নীতিতে ড. ইউনূসের কাছে হেরে গেছেন নরেন্দ্র মোদী!

সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফর থেকে শূন্য হাতে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অথচ চীন সফরে রীতিমতো চমক দেখিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে ভিন্ন উচ্চতায় উন্নীত হচ্ছে চীন-ঢাকা সম্পর্ক।

কূটনৈতিক কৌশলের মধ্য দিয়ে ড. মুহাম্মদ ইউনূস প্রমাণ দিচ্ছেন শুধুমাত্র নোবেলজয়ী অর্থনীতিবিদই নন, তিনি একজন দক্ষ কূটনীতিকও। বিশ্লেষকরা মনে করছেন পররাষ্ট্র নীতিতে ড. ইউনূসের কাছে হেরে গেছেন নরেন্দ্র মোদী।

চলতি বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে যুক্তরাষ্ট্র সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৌশলগত দিক থেকে সফরটি ছিলো ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মোদীর আলোচনা হয় প্রতিরক্ষা, প্রযুক্তির সহযোগিতা বাড়ানোর বিষয়ে। তবে গুরুত্বপূর্ণ কোনো চুক্তি করতে ব্যার্থ হন মোদী।

এদিকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এবারের চীন সফরে ২.১ বিলিয়ন ডলারের বিনিয়োগ, ঋণ ও অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। বাংলাদেশের সাথে সম্পর্ক আরো গভীর করতে আগ্রহ প্রকাশ করেছেন চীনা প্রেসিডেন্ট৷ চমৎকার বিষয় হল বাংলাদেশের তৈরি পোশাক ও কৃষি পণ্যের আমদানি বাড়ানোর আগ্রহ দেখিয়েছে বেইজিং। এমন সব পদক্ষেপ বাস্তবায়িত হলে রপ্তানি বাজারে এটি হবে বিশাল একটি মাইলফলক। একইসাথে ঋণের শর্ত শিথিল ও সুদহার কমানোর আশ্বাস তৈরি করছে নতুন সম্ভাবনা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০