পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৪ জুন ২০২২, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম

“পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম” (polycystic ovarian syndrome)
বাচ্চা না হবার জন্য যেসব মেয়েরা ডাক্তারের কাছে যায়, তাদের একটা বড় অংশ “পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম” রোগে ভুগে থাকেন। এসব রোগী যখন খুব চিন্তিত মুখে ডাক্তারকে অনেক সমস্যার কথা বলেন যেমন: মাসিক অনিয়মিত, হরমনের সমস্যা, গায়ে লোম বেশি, ওভারিতে সিস্ট। কিছু কিছু ক্ষেএ ছাড়া, বেশিরভাগ রোগী সামান্য চিকিৎসায়ই গর্ভধারণ করতে সক্ষম হয়।
 
এইসব রোগীদের মূল সমস্যা হচ্ছে প্রচুর ডিম্বাণু থাকা সত্ত্বেও তাদের বাচ্চা হয় না, ডিম্বানু অপরিপক্ক ও ওভুলেশন না হওয়ার কারণে । সুতরাং এদের চিকিৎসা হচ্ছে ওভুলেশন করানো। ওভুলেশন করানোর জন্য বহু ধরনের ড্রাগ (Medicine) আমাদের দেশে পাওয়া যায়।
 
প্রথমত রোগী ও তার স্বামীর ধৈর্য থাকতে হবে। কারণ এদের চিকিৎসা করতে হয় ধাপে ধাপে। প্রতিটি ধাপে দরকার হয় মনিটরিং। আর সে মনিটরিং-এর জন্য আবশ্যক একটি আল্ট্রাসনোগ্রাম। যা থাকতে হবে গাইনোকলোজিস্টের হাতের কাছেই। কারো কারো শুধুমাত্র একটা ড্রাগেই কাজ হয়, কারো দুইটা, কারো তিনটা, কারো লাগে ইঞ্জেকশন।
 
কিছু কিছু ক্ষেত্রে ল্যাপারস্কোপির দরকার হয়। খুব কম ক্ষেত্রে প্রয়োজন হয় উন্নত চিকিৎসার যেমন- আই.ইউ.আই (IUI) ও আই. ভি.এফ (IVF) বা টেস্টটিউব (Test Tube) বেবী। এছাড়া ওভুলেশন করার পাশাপাশি এদের আরো কিছু চিকিৎসার দরকার হয়, যেমনঃ ওজন কমানো (ডায়েট ও এক্সারসাইজ), হরমনের সমস্যা, হাই-ব্লাড প্রেসার (উচ্চ রক্ত চাপ) বা ডায়েবেটিস থাকলে তার চিকিৎসা এবং সর্বোপরি সবসময় ফলো আপ-এ থাকা। কারণ পরবর্তীতে এদের হাই-ব্লাড প্রেসার (উচ্চ রক্ত চাপ), ডায়েবেটিস, হার্টের রোগ হবার সম্ভাবনা থাকে।
 
এসব রোগীর চিকিৎসার সময় আর একটা ভুল অনেক ক্ষেত্রে হয়ে থাকে, সেটা হচ্ছে স্বামীর Semen Test করতে ভুলে যাওয়া। এসব মেয়েদের চিকিৎসার সময় অবশ্যই স্বামীর Semen Test (specially semen volume, quantity of sperm & healthy sperm) করে দেখতে হবে তার কোন সমস্যা আছে কিনা।
 
“পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম” রোগীদের চিকিৎসা খুবই আশাব্যঞ্জক। কিন্তু সঠিকভাবে চিকিৎসা না করা গেলে রোগীদের ভোগান্তির শেষ নেই। স্ত্রী ও স্বামীর ইচ্ছা, পর্যাপ্ত জ্ঞান ও ব্যবহারিক শিক্ষা না থাকলে তা সম্ভব হয় না। পরিশেষে বলা যায়, অবশ্যই একজন অভিজ্ঞ গাইনোকোলোজিস্ট দেখান, চিন্তামুক্ত ও সুস্থ জীবন-যাপন করুন।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০