পুলিশ সংস্কারে শিগগিরই প্রাথমিক কমিটি গঠন : স্বরাষ্ট্র উপদেষ্টা | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৯ সেপ্টেম্বর ২০২৪, ১১:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পুলিশ সংস্কারে শিগগিরই প্রাথমিক কমিটি গঠন : স্বরাষ্ট্র উপদেষ্টা

 

পুলিশ সংস্কারে শিগগিরই কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লাইলারের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে এ কথা জানান উপদেষ্টা। সাক্ষাৎকালে দুই পক্ষের মধ্যে পুলিশ সংস্কার, বন্যা পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

পুলিশ সংস্কারের বিষয়ে উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, ‘এটি এখনো প্রাথমিক পর্যায়ে আছে।

এ বিষয়ে এখনো কোনো কমিটি গঠিত হয়নি। তবে শিগগিরই পুলিশ সংস্কারের লক্ষ্যে প্রাথমিক কমিটি গঠন করা হবে। কোন প্রক্রিয়ায়, কিভাবে ও কাদের অন্তর্ভুক্ত করে সংস্কার করা হবে, প্রাথমিক কমিটি তা নির্ধারণ করবে।’
উপদেষ্টা আরো বলেন, ‘প্রাথমিক কমিটির সুপারিশ ও মতামত গ্রহণ করে এ প্রক্রিয়াকে এগিয়ে নেওয়া হবে ও পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করা হবে।

সে সময় ইউএনডিপি ও আগ্রহী অন্যান্য দেশের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা করে তাদের মতামত ও পরামর্শ গ্রহণ করা হবে।’

তিনি জানান, যেসব মতামত ও পরামর্শ বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সঙ্গতিপূর্ণ হবে, শুধু সেগুলোই পরবর্তী পদক্ষেপ ও বাস্তবায়নের জন্য বিবেচিত হবে।

এ বিষয়ে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি বলেন, ‘বাংলাদেশের পুলিশ সংস্কার এমনভাবে হওয়া উচিত যেন জনগণ পুলিশের ওপর আস্থা ও বিশ্বাস অর্জন করতে পারে এবং কোনো সমালোচনা না হয়।’

তিনি সুশীল সমাজের প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করে জনগণের সঙ্গে আলোচনা করে মতামত নিয়ে ব্যাপক পরিসরে এ সংস্কার বাস্তবায়নের পরামর্শ দেন।

এ ক্ষেত্রে জাতিসংঘ প্রয়োজনীয় কারিগরি ও আর্থিক সহযোগিতা দিতে প্রস্তুত বলেও জানান তিনি।
বৈঠকে বাংলাদেশের বন্যা পুনর্বাসনে ইউএনডিপি সমীক্ষা চালাচ্ছে বলে আবাসিক প্রতিনিধি জানান। তা ছাড়া এ কাজে ইউএনডিপির পক্ষ থেকে এক বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করা হবে বলে জানানো হয়।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০