"প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়ে বিভ্রান্তি: মেয়াদ চার বছরের দাবি সঠিক নয়" | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৪, ৫:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

“প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়ে বিভ্রান্তি: মেয়াদ চার বছরের দাবি সঠিক নয়”

 

কাতারভিত্তিক টেলিভিশন আল জাজিরাকে দেওয়া প্রধান উপদেষ্টার এক সাক্ষাৎকার উদ্ধৃত করে ‘এই সরকারের মেয়াদ চার বছর হওয়া উচিত’ বলে গণমাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে এমনটি বলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে আল জাজিরা টেলিভিশনকে দেওয়া প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নিয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, তিনি (প্রধান উপদেষ্টা) বলেছেন সংবিধানের বিষয়ে অনেক কথাবার্তা হচ্ছে, সেখানে সংসদের মেয়াদ চার বছরের কথা বলা হয়েছে। এটি কিন্তু অন্তর্বর্তী সরকারের বিষয়ে নয়।

প্রেস সচিব বলেন, আপনারা ভালোমতো শুনুন। আমরা দেখতে পাচ্ছি, অনেকেই ভালোমতো না শুনে একটা হেডলাইন (শিরোনাম) দিয়ে দিচ্ছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বিষয়ে শফিকুল আলম বলেন, দ্রব্যমূল্য মানুষের নাগালে রাখার জন্য আমরা চেষ্টা করছি। সরকারের উদ্যোগের কারণে ডিমের দাম কমেছে। অন্যান্য দ্রব্যের দামও নিম্নমুখী। গত বছর কাঁচা মরিচের দাম ১২শ টাকা পর্যন্ত হয়েছিল। আমাদের চেষ্টার শেষ নেই। আমরা দুটি পত্রিকায় দেখলাম, আলুর দাম ৪০০ টাকা। এমন এক তথ্য দিচ্ছে, মনে হচ্ছে মূল আলুর দামই চারশ টাকা। এটি খণ্ডিত চিত্র। মিসলিডিং প্রতিবেদন।

সংখ্যালঘুদের অধিকারের বিষয়ে সরকার সচেতন বলে জানিয়ে প্রেস সচিব বলেন, পুলিশের দেওয়া অপরাধ পরিসংখ্যান দেখাচ্ছে আইনশৃঙ্খলার ভালো উন্নতি হয়েছে। গত বছরের মতো। আমরা মনে করি বাংলাদেশের আইনশৃঙ্খলা ভালোর দিকে যাচ্ছে।

এ সময় প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০