প্রেম করছেন রেদওয়ান রনি ও সাদিয়া আয়মান! | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৭ অক্টোবর ২০২৪, ৫:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রেম করছেন রেদওয়ান রনি ও সাদিয়া আয়মান!

 

গুঞ্জন রয়েছে ছোট পর্দার অভিনেত্রী সাদিয়া আয়মানের সঙ্গে প্রেম করছেন নির্মাতা ও চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদওয়ান রনি। এতদিন বিষয়টি অস্পষ্ট থাকলেও সম্প্রতি রেদওয়ান রনির জন্মদিনে তাদের প্রেমের খবর অনেকটাই স্পষ্ট হলো।

গত ২০ অক্টোবর ছিল এই নির্মাতার জন্মদিনে এক ছাদের নিচে হাজির হয়েছিলেন তার সহকর্মীরা। যেখানে ছিলেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী, নুসরাত ইমরোজ তিশা, মেহজাবীন চৌধুরী, আদনান আল রাজীব, আশফাক নিপুন, এলিটা করিম প্রমুখ।

তবে তাদের মধ্য একটু বিশেষভাবেই নজর কেড়েছেন সাদিয়া আয়মান। যাকে পরোক্ষভাবেই ‘প্রিয়তমা’ বলে সম্বোধন করেছেন রনি।

জন্মদিন উদযাপনের বেশ কয়েকটি ছবি নিজের ফেসবুকে প্রকাশ করে রনি লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়া, মেসেজ এবং ফোনকলে জন্মদিনের ভালোবাসা শুভেচ্ছা পেয়ে অভিভূত হয়েছি। প্রতিটি ইচ্ছা, সুন্দর শব্দ আর আন্তরিক ভালোবাসা আমার দিনটি বিশেষ করে তুলেছে।’

সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এই নির্মাতা লেখেন, ‘আমি সত্যি দুঃখিত, প্রত্যেককে ব্যক্তিগতভাবে উত্তর দিতে পারিনি। একইসাথে কৃতজ্ঞ, আমার চারপাশে এমন চমৎকার মানুষ থাকার জন্য।’

এরপর নিজের ‘প্রিয়তমা’কে ধন্যবাদ জানিয়ে রনি লেখেন, ‘আমার সবচেয়ে ভালো সারপ্রাইজ পার্টির পরিকল্পনা করার জন্য আমার প্রিয়তমাকে বিশেষ ধন্যবাদ! আমি খুব খুশি এবং প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আমাকে এত ভালোবাসা এবং প্রশংসা করার জন্য।’

রেদওয়ান রনির সেই পোস্টে ভক্তরাও মন্তব্য করেছেন। যেখানে একটি মন্তব্য বিশেষভাবে সকলের নজর কেড়েছে। নির্মাতার উদ্দেশে অভিনেত্রী সাদিয়া আয়মান লিখেছেন, ‘আমার জীবনে যা পেয়েছি, তার মাঝে তুমি সবচেয়ে সেরা।’

ব্যস, ভক্তদেরও বুঝতে সমস্যা হয়নি নির্মাতা ও অভিনেত্রীর মাঝের সমীকরণ। অনেকেই সেই পোস্টের কমেন্টবক্সে সাদিয়া আয়মানকে ‘প্রিয়তমা’ সম্বোধন করে বিভিন্ন মন্তব্য করেছেন।

এ বিষয়ে সাদিয়া আয়মানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে কোনো বক্তব্য দিতেই রাজি হননি তিনি। বরং প্রেমের বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে যেতে চেয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি ক্যাম্পেইনের ব্যানারে ‘ধানের শীষে ভোট দিন’ লেখা নিয়ে তোলপাড়

জামায়াত-এনসিপির জোট নির্বাচন বর্জন করছে!

মাহাথিরের দীর্ঘ ও সফল জীবনের রহস্য

সেন্টমার্টিনে রিপ কারেন্ট ও বিপদজনক বিচ: পর্যটকদের জন্য জরুরি সতর্কতা

জুলাই যোদ্ধা সুরভী তাহরিমা মুক্ত!

ওবায়দুল কাদের ভেন্টিলেশনে, অবস্থা সংকটাপন্ন

অনৈতিক প্রস্তাব, রাজিনা হওয়ায় চাঁদাবাজি মামলায় ফাঁসানো হয় সুরভীকে

ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী অন্তরা হুদার মনোনয়ন বাতিল

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল

ঢাকায় রহস্যময় দেয়ালচিত্র : সুবোধ

১০

এনইআইআর চালু হচ্ছে আজ, বন্ধ হয়ে যাবে যেসব হ্যান্ডসেট

১১

কঠিনতম মুহূর্তেও রাজনৈতিক শালীনতার দৃষ্টান্ত রাখলেন তারেক রহমান

১২

যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

১৩

খালেদা জিয়ার মৃত্যু কি আগেই হয়েছিল? মেডিকেল সাইন্স কি বলে?

১৪

ফয়সাল করিম মাসুদের ভাইরাল ভিডিও নিয়ে দ্য ডিসেন্টের বিশ্লেষণ

১৫

খালেদা জিয়ার জানাজা ঘিরে ঢাকার যেসব সড়ক এড়িয়ে চলবেন আজ

১৬

খালেদা জিয়ার বর্ণাঢ্য এক রাজনৈতিক জীবন

১৭

তারেক রহমান কি পারবেন তিন প্রজন্মের সেতুবন্ধন হতে?

১৮

আই হ্যাভ এ প্ল্যান : তারেক রহমান

১৯

জামায়াতের সঙ্গী হতে যাচ্ছে এনসিপি!

২০