ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবাবগঞ্জের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের সুযোগ্য কন্যা মেহেনাজ মান্নান ইলিশ ধরায় খরচ ৮৩০ টাকা, ভোক্তার গুনতে হয় অন্তত ২ হাজার নির্বাচন কে সামনে রেখে উত্তাল ঢাকা-১ দোহার-নবাবগঞ্জ আসন আটপাড়ায় কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর কেন্দুয়ায় মানবপাচার মামলার আসামীরা রিমান্ডে মাস্টারমাইন্ডের নাম প্রকাশ করেছে ‎ ‎কেন্দুয়ায় মানবপাচারের মামলায় চীনা নাগরিকসহ দুই আসামীকে কারাগারে প্রেরণ কেন্দুয়া থেকে তিন নারীকে চীনে পাচারের চেষ্টা; চীনা নাগরিকসহ আটক দুইজন কেন্দুয়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫ ‎কেন্দুয়ায় প্রকল্পের অনিয়ম তদন্তের সময় হাতাহাতি: ইউএনও আহত কেন্দুয়ায় প্রশাসনের অভিযানে অবৈধ জাল ধ্বংস ওসমান হাদী দাবিতে ঘনিষ্ঠ ভিডিও প্রচার, সামনে এলো আসল সত্য ব্লাড মুন দেখা যাবে রোববার, চাঁদ লাল হওয়ার কারণ কী? তিন দলই প্রধান উপদেষ্টার অধীনে নির্বাচন চায়: প্রেস সচিব টিউলিপ বাংলাদেশি এনআইডি ও পাসপোর্টধারী, রয়েছে টিআইএনও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া ছবিটি সম্পর্কে যা জানা গেল বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস বিমসটেক সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: প্রেসসচিব চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়

ফারুকীর ‘৮৪০’ দেখে যা বললেন উপদেষ্টা নাহিদ-আসিফ

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ০৫:২৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪
  • / 147
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নির্মাণ করেছেন ‘৮৪০’ শিরোনামে সিনেমা। রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্পে নির্মিত সিনেমাটি আগামীকাল (১৩ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে ‘৮৪০’ সিনেমার বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার সব কলাকুশলীরা। সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। এদিন তারা সকলে উপভোগ করেন সিনেমাটি।

‘৮৪০’ সিনেমার প্রিমিয়ার শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সিনেমা প্রসঙ্গে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, “একজন শিল্পী, নির্মাতা, সাহিত্যিক সমাজের বাস্তবতা তুলে ধরবেন। কিন্তু বিগত সরকারের আমলে আমাদের শিল্পী, সাহিত্যিক বা আমাদের সিনেমার নির্মাতারা অনেক সময় অনেক বিষয় তুলে আনতে পারেননি। এখন আমাদের সময় সেই কথাগুলো বলার। ফারুকী ভাই, সেই কাজটাই করেছেন।”

সমাজের প্রসিদ্ধ বিষয় সিনেমায় তুলে ধরার আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, “আমরা রাজনৈতিক একটা লড়াইয়ের মাধ্যমে এসেছি। সেই লড়াইটা এখনো চলমান। যারা সংস্কৃতির সঙ্গে জড়িতে তাদের কাছে আমাদের আহ্বান, সিনেমার মাধ্যমে সমাজের প্রসিদ্ধ বিষয়গুলো তুলে আনার চেষ্টা করুন।”

মোস্তফা সরয়ার ফারুকীর সাংস্কৃতিক লড়াইয়ের কথা স্মরণ করে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, “দীর্ঘমেয়াদি ও সার্বজনীন লড়াই হলো— সাংস্কৃতিক লড়াই। এই লড়াইটা ফারুকী ভাইয়েরা আগে থেকেই করে আসছিলেন। আশা করি, তার এই সিনেমা পূর্বের ‘৪২০’ নাটকের চেয়েও বেশি সাড়া জাগাবে।”

‘৮৪০’ সিনেমার ট্রেইলার মুক্তির পর দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে। ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’-এর ব্যানারে গত ৬ ডিসেম্বর ট্রেইলারটি মুক্তি পায়। এরপর থেকেই সিনেমাটি দেখার অপেক্ষায় প্রহর গুনছেন দর্শকরা।

২০০৭ সালে বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্প নিয়ে ‘৪২০’ নির্মাণ করেছিলেন ফারুকী। লম্বা বিরতির পর সিরিজটির সিক্যুয়েল হয়ে পর্দায় ফিরছে ‘৮৪০’।

ছবিয়াল প্রোডাকশন থেকে ‘৮৪০’ প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা। সহ-িপ্রযোজক হিসেবে রয়েছেন ফরিদুর রেজা সাগর। শুধু প্রেক্ষাগৃহে নয়, ওটিটি এবং টেলিভিশনেও দেখা যাবে এটি।

‘৮৪০’ সিনেমায় বিশিষ্ট মেয়র তথা রাজনৈতিক নেতার চরিত্রে পর্দা কাঁপাবেন অভিনেতা নাসিরুদ্দিন খান। এ ছাড়াও অভিনয় করেছেন— ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম, প্রান্তর দস্তিদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফারুকীর ‘৮৪০’ দেখে যা বললেন উপদেষ্টা নাহিদ-আসিফ

আপডেট সময় : ০৫:২৫:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪