ফেসবুকে ঢুকলেই দেখি তাহসানের বউ ভাত খাচ্ছে | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারী ২০২৫, ৭:৩১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুকে ঢুকলেই দেখি তাহসানের বউ ভাত খাচ্ছে

 

চলতি বছরের শুরুর দিকে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান। অভিনেত্রী মিথিলার সঙ্গে বিচ্ছেদের কয়েক বছর পর তার জীবনে নতুন করে লেগেছে ভালোবাসার রং।

তাহসানের স্ত্রীর নাম রোজা আহমেদ। তিনি পেশায় একজন মেকআপ আর্টিস্ট। বর্তমানে নিউইয়র্কের বাসিন্দা। এই দম্পতি নতুন সংসার জীবনের জন্য যেমন শুভকামনায় ভেসেছেন, তেমনই ট্রলেরও শিকার হয়েছেন।

এবার সেই আলোচনায় যোগ দিলেন নির্বাসিতা লেখিকা তসলিমা নাসরিন। রোববার (১৬ ফেব্রুয়ারি) এক ফেসবুক স্ট্যাটাসে তসলিমা লিখেছেন, ‘কী মুশকিল।

ফেসবুক অন করলেই দেখি তাহসানের নতুন বউ বিরাট বড় বড় হাঁ করে ভাত খাচ্ছে। মুখের ভিতর হাত দিয়ে ভাত ঢোকাচ্ছে। ঢোকাচ্ছে তো ঢোকাচ্ছেই…।’

তসলিমা এরপর লিখেছেন, ‘এতো ভাত খেলে আমার ওজন ২০০ কিলো হয়ে যেত। ভাগ্যবতীদের অবশ্য শত খেলেও ওজন বাড়ে না।

কিন্তু ভাত খাওয়ার রিলগুলো যাতে চোখের সামনে না আসে, সেটার জন্য কী করতে পারি, পরামর্শ চাই!’

তসলিমার সেই পোস্টে নেটিজেনরা বিভিন্ন মন্তব্য করেছেন। কেউ কেউ লিখেছেন, তাদের ক্ষেত্রেও চিত্রটা একই।

ফেসবুকে নিউজফিডে ঘুরে বেড়াচ্ছে তাহসান-রোজাকে নিয়ে বিভিন্ন ছবি, ভিডিও ক্লিপ কিংবা স্ট্যাটাস।

বরিশালে বেড়ে ওঠা রোজা আহমেদ পড়াশুনা করেছেন যুক্তরাষ্ট্রে। নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজি নিয়ে লেখাপড়া শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউইয়র্কের কুইন্সে শুরু করেন ‘রোজাস ব্রাইডাল মেকওভার’।

রোজাকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে তাহসান খান জানান, তার সঙ্গে রোজার বেশ কয়েক বছর আগে প্রথম দেখা হয়। সেখান থেকেই দুজনের মধ্যে যোগাযোগ ছিল। কিন্তু গত বছর তারা সিদ্ধান্ত নেন বিয়ের।

৪৫ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করায় ট্রলের মুখে পড়েছেন তাহসান। যদিও বহুদিন ডিভোর্সের পর একাই ছিলেন তিনি।

২০০৬ সালের ৭ অগস্ট ভালোবেসে মিথিলাকে বিয়ে করেছিলেন। ২০১৩ সালের ৩০ জুলাই কন্যা সন্তান আইরার জন্ম দেন মিথিলা।

আইরার জন্মের চার বছর পর ২০১৭ সালে বিচ্ছেদ ঘোষণা করেন মিথিলা ও তাহসান। তাহসানকে ডিভোর্সের পর ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা।

সেই সময় অনেক আঙুল উঠেছিল মিথিলার দিকেও। তবে সেসব আলোচনায় কখনো বিচলিত হননি এই দম্পতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০