ফেসবুকে বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে মেটাকে ব্যবস্থা নিতে বললেন প্রধান উপদেষ্টা | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
৮ ডিসেম্বর ২০২৪, ৬:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফেসবুকে বাংলাদেশ নিয়ে অপপ্রচার বন্ধে মেটাকে ব্যবস্থা নিতে বললেন প্রধান উপদেষ্টা

 

বাংলাদেশ নিয়ে ফেসবুকে বিভ্রান্তিমূলক অপপ্রচার ঠেকাতে মেটাকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

আজ রবিবার মেটার পরিচালক (মানবাধিকার নীতি) মিরান্ডা সিসন্স প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলে এ আহ্বান জানানো হয়।

মিরান্দা সিসন্স প্রধান উপদেষ্টাকে মেটার মানবাধিকার নীতি সম্পর্কে ব্যাখ্যা দেন এবং জানান যে তাদের প্ল্যাটফর্ম কেউ যেন বিভ্রান্তিমূলক তথ্য ছড়াতে ব্যবহার করতে না পারে, সেদিকে তারা সতর্ক রয়েছেন।

প্রধান উপদেষ্টা মেটাকে তরুণ উদ্যোক্তাদের জন্য এর প্রযুক্তিকে আরও ব্যবহার বান্ধব করার আহ্বান জানান।

“প্রযুক্তি হলো এমন একটি হাতিয়ার যা দিয়ে অনেক কিছু সম্ভব। তবে প্রযুক্তি সিদ্ধান্ত নেওয় না যে আমরা তা দিয়ে কী করবো। সুতরাং, আমাদের এটি পুনঃপ্রকৌশল করতে হবে যাতে এটি নিখুঁত হয়,” তিনি বলেন।

তিনি আরও বলেন, “ফেসবুকের মাধ্যমে বিশাল সম্ভাবনার দুয়ার খুলে যায়।

তরুণদের উদ্যোক্তা বানানোর জন্য ফেসবুককে একটি প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করা যেতে পারে। ”
অধ্যাপক ইউনূস জানান, বাংলাদেশের তরুণ প্রজন্মের স্বার্থে ফেসবুকের সঙ্গে সরকারের যোগাযোগ অব্যাহত থাকবে।

বৈঠকে উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়ক লামিয়া মুর্শেদ, প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সচিব-২ সাজীব এম খায়রুল ইসলাম, মেটার বাংলাদেশ ও নেপাল বিষয়ক পাবলিক পলিসি প্রধান রুজান সরোয়ার, মেটার সহযোগী সাধারণ কাউন্সেল নায়নতারা নারায়ণ এবং এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য মেটার ভুল তথ্য নীতি প্রধান অ্যালিস বুদিসাত্রিজো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০