ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবাবগঞ্জের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের সুযোগ্য কন্যা মেহেনাজ মান্নান ইলিশ ধরায় খরচ ৮৩০ টাকা, ভোক্তার গুনতে হয় অন্তত ২ হাজার নির্বাচন কে সামনে রেখে উত্তাল ঢাকা-১ দোহার-নবাবগঞ্জ আসন আটপাড়ায় কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর কেন্দুয়ায় মানবপাচার মামলার আসামীরা রিমান্ডে মাস্টারমাইন্ডের নাম প্রকাশ করেছে ‎ ‎কেন্দুয়ায় মানবপাচারের মামলায় চীনা নাগরিকসহ দুই আসামীকে কারাগারে প্রেরণ কেন্দুয়া থেকে তিন নারীকে চীনে পাচারের চেষ্টা; চীনা নাগরিকসহ আটক দুইজন কেন্দুয়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫ ‎কেন্দুয়ায় প্রকল্পের অনিয়ম তদন্তের সময় হাতাহাতি: ইউএনও আহত কেন্দুয়ায় প্রশাসনের অভিযানে অবৈধ জাল ধ্বংস ওসমান হাদী দাবিতে ঘনিষ্ঠ ভিডিও প্রচার, সামনে এলো আসল সত্য ব্লাড মুন দেখা যাবে রোববার, চাঁদ লাল হওয়ার কারণ কী? তিন দলই প্রধান উপদেষ্টার অধীনে নির্বাচন চায়: প্রেস সচিব টিউলিপ বাংলাদেশি এনআইডি ও পাসপোর্টধারী, রয়েছে টিআইএনও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া ছবিটি সম্পর্কে যা জানা গেল বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস বিমসটেক সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: প্রেসসচিব চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়

বাংলাদেশিদের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে ভারতের ভিসা

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ১১:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫
  • / 336
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ থেকেই সবচেয়ে বেশি পর্যটক পায় ভারত। অথচ আড়াই মাস ধরে বাংলাদেশি নাগরিকদের ট্যুরিস্ট ভিসা দেওয়া বন্ধ রেখেছে দেশটি। সম্প্রতি বাংলাদেশিদের ভ্রমণ ভিসা দেওয়ার বিষয়ে আবারও দুঃসংবাদ দিয়েছে ভারত। শিগগিরই বাংলাদেশি পর্যটকদের ভিসা দেওয়ার সম্ভাবনাও নেই বলে জানিয়েছে তারা। তবে সীমিত সংখ্যায় মেডিক্যাল বা ইমার্জেন্সি ভিসা ইস্যু করা জারি থাকবে।

বৃহস্পতিবার ভারত সরকার জানিয়েছে, যতক্ষণ না বাংলাদেশে ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটছে’ এবং ‘অনুকূল পরিবেশ ফিরে না আসছে’, ততক্ষণ সে দেশে তাদের ভিসা কার্যক্রম কোনোমতেই স্বাভাবিক হবে না।

ভিসা দেওয়ার প্রক্রিয়া কবে নাগাদ স্বাভাবিক হবে- এই প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমরা তো সীমিত আকারে ভিসা দিচ্ছি। চিকিৎসা বা জরুরি কোনো কারণে কারো ভারত আসা দরকার হলে লিমিটেড সংখ্যায় সেই ভিসা দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির যদি উন্নতি হয় এবং আমাদের স্বাভাবিক কাজকর্মের উপযুক্ত পরিবেশ যদি ফিরে আসে, তখনই আবারও আমরা আগের মতো ভিসা দিতে পারবো। ভারত যতক্ষণ না মনে করছে বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ও নিরাপদ, ততক্ষণ ভিসা কার্যক্রম স্বাভাবিক হওয়ার কোনো প্রশ্নই ওঠে না!

রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে বলবো- ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা দিতে আপনারা যেসব আশ্বাস দিয়েছেন, সেগুলো বাস্তবায়ন করুন। তারা যেন নিরাপদ বোধ করেন, সেই ব্যবস্থা নিন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশিদের জন্য পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে ভারতের ভিসা

আপডেট সময় : ১১:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী ২০২৫