বিচার শেষের আগে রাজনীতি করতে পারবে না ফ্যাসিবাদী দল | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৬ সেপ্টেম্বর ২০২৪, ৮:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বিচার শেষের আগে রাজনীতি করতে পারবে না ফ্যাসিবাদী দল

ছাত্র-জনতা হত্যার সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত পরাজিত ফ্যাসিবাদী শক্তিকে পুনর্বাসিত করার কোনো সুযোগ দেবে না অন্তর্বর্তী সরকার।

আজ বৃহস্প‌তিবার (০৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হ‌য়ে‌ছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়া।

বৈঠক শেষে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ এমনটি জানান।

উপদেষ্টা পরিষদের বৈঠকের আলোচ্যসূচিতে থাকা অন্যান্য প্রসঙ্গ নিয়েও কথা বলেছেন আসিফ।

যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন উপায়ে সংগঠিত হওয়ার চেষ্টা করছে। দেশের মানুষ তাদের অপতৎপরতা বিষয়ে সজাগ আছে। তিনি বলেন, ছাত্র-জনতা হত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদী শক্তির পুনর্বাসনের সুযোগ নেই।

সংবাদ সম্মেলনে ফ্যাসিবাদী দল বলতে কাদের বুঝানো হয়েছে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যে রাজনৈতিক দল বা জোট বাংলাদেশে রাজনীতির নামে ফ্যাসিবাদ কায়েম করেছিল তাদেরই বুঝানো হয়েছে। তিনি বলেন, হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত তারা রাজনীতি করার সুযোগ পাবে কি না সেটি আমরা জনগণের ওপর ছেড়ে দিয়েছি। তারা পাবলিক প্রোগ্রাম করতে পারবে কিনা সেটি এখনো সিদ্ধান্ত হয়নি। তবে আমরা এটিকে নিরুৎসাহিত করব।

আরেক প্রশ্নের জবাবে আসিফ মাহমুদ বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কি না তা নিয়ে আইন মন্ত্রণালয় চিন্তা করবে। তারা যেহেতু বাংলাদেশে গণহত্যা চালিয়েছে সেহেতু তাদের হত্যার দায় স্বীকার করতে হবে। তাদের বিচারও নিশ্চিত করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০