বিষ হাজার টাকার স্কয়ার এখন ২১ হাজার কোটি টাকার সম্পত্তি | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৩ জানুয়ারী ২০২৫, ৫:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিষ হাজার টাকার স্কয়ার এখন ২১ হাজার কোটি টাকার সম্পত্তি

আর সব মধ্যবিত্ত পরিবারের মতো তাকে ঘিরেও হয়তো পরিবারের স্বপ্ন ছিল, ছেলে পড়াশোনা শেষ করে একটা সরকারি চাকরি জুটিয়ে নেবে। স্যামসন এইচ চৌধুরী চাকরিটা পেয়েওছিলেন। কিন্তু ডাক বিভাগের সেই চাকরিটায় মন টানছিল না তাঁর। কেবলই মনে হচ্ছিল, এই চাকরির গণ্ডিতে আটকে থাকা তাঁর জন্য নয়। বড় কিছু হাতছানি দিয়ে ডাকছিল তাকে!

১৯৫২ সালে ডাক বিভাগের চাকরিটা ছেড়েই দিলেন। অলস বসে না থেকে বাবার হোসেন ফার্মেসিতে বসতে শুরু করেন স্যামসন এইচ চৌধুরী। বিভিন্ন ওষুধ নিয়ে কাজকারবার করতে করতে তখনই তার মাথায় খেলে যায় একটা ভাবনা। আচ্ছা, একটা ওষুধ কোম্পানি দিলে কেমন হয়?

বছর চারেক পর বাবার কাছ থেকে টাকা ধার করে পাবনার আতাইকুলাতে ইসন্সস নামে ছোট ওষুধ কোম্পানি করেন তিনি। সেটিকে বড় করতে তিন বন্ধুকে সঙ্গে নেন। কাজী হারুনূর রশীদ, পি কে সাহা ও রাধাবিন্দ রায়। পুঁজি মাত্র ২০ হাজার টাকা। চারজন মিলে যেন চার বাহুর একটি বর্গ পূরণ হলো।

সেই থেকে নাম দেওয়া হলো স্কয়ার। শুরুতে সাধারণ সর্দি–কাশির সিরাপ বানিয়ে হাতেখড়ি। ১৯৫৮ সালে স্কয়ার নামে যে ওষুধ কোম্পানি প্রতিষ্ঠিত হলো, ২০ হাজার টাকার সেই স্কয়ার এখন পরিণত হয়েছে ২১ হাজার কোটি টাকার কোম্পানিতে!

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০