ভাঙা হাড় জোড়া লাগতে দেরি হয় কেন জানেন? | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২৪ অক্টোবর ২০২৪, ৯:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাঙা হাড় জোড়া লাগতে দেরি হয় কেন জানেন?

বিলম্বে হাড় জোড়া লাগা একটি বিশেষ সমস্যা। প্রতিদিন অসংখ্য রোগীর হাড় ভাঙে; সঠিক চিকিৎসা পেলে কিছুদিনের মধ্যে তা জোড়াও লাগে। তবে হাড়ভাঙা-পরবর্তী সময়ে বিভিন্ন জটিল সমস্যা হতে পারে।

অনেক সময় দেখা যায়, দীর্ঘদিন এসব সমস্যা থাকায় জোড়া বা জয়েন্ট শক্ত হয়ে যায় এবং মাংসপেশি শুকিয়ে যায়, হতে পারে সংক্রমণও। সঙ্গে অন্য কিছু অসুস্থতার কারণে অনেক রোগীর হাড়ভাঙা-পরবর্তী জোড়া লাগা বিলম্বিত হতে পারে।

হাড় ভাঙার তীব্রতা, স্থান ও রোগীর শারীরিক অবস্থার ওপর এটি জোড়া লাগার সাফল্য অনেকাংশে নির্ভর করে। যদি চার থেকে ছয় মাসের মধ্যেও জোড়া না লাগে, তবে তাকে ডিলেইড ইউনিয়ন বা বিলম্বিত জোড়া বলা যায়। আর ৯ থেকে ১২ মাস পেরিয়ে যাওয়ার পরও জোড়া না লাগলে, তাকে নন–ইউনিয়ন বা জোড়া না লাগার সমস্যা হিসেবে আখ্যায়িত করা যায়।

কিছু রোগবালাই ও ঝুঁকিপূর্ণ অবস্থা বিলম্বিত জোড়ার কারণ হতে পারে, যেমন–

● বয়স্ক রোগী, যাঁদের হাড় এমনিতেই ভঙ্গুর বা অস্টিওপোরোসিস আছে।

● যাঁদের দীর্ঘ মেয়াদে ডায়াবেটিস আছে।

● অপুষ্টি, ধূমপান, মেটাবলিক কিছু রোগ, অতিরিক্ত নন–স্টেরয়ডাল অ্যান্টি–ইনফ্লামেটরি বা ব্যথানাশক ওষুধ ও স্টেরয়েডের ব্যবহার, ওপেন ফ্র্যাকচার বা একাধিক ফ্র্যাকচারের উপস্থিতি।

● একটি ফ্র্যাকচার জোড়া লাগার জন্য সেখানে ভালো রক্ত সরবরাহের প্রয়োজন। তাই যদি কোনো কারণে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটে, হাড় জোড়া লাগতে বিলম্ব হয়।

● সংক্রমণও জোড়া না লাগার একটি বড় কারণ।

হাড়ে ফ্র্যাকচার হলে নানা কারণে নির্ধারিত সময়ের পরও তা জোড়া না লাগলে চিকিৎসকেরা প্রয়োজনীয় ওষুধের পাশাপাশি অস্ত্রোপচার করে থাকেন। অনেক ক্ষেত্রে সব চেষ্টার পরও পরিপূর্ণভাবে হাড় জোড়া লাগে না। সে ক্ষেত্রে রোগীদের ফিজিওথেরাপি চিকিৎসার পাশাপাশি ইলেকট্রো থেরাপি অনেকাংশে উপকারে আসে।

বর্তমানে বলা হয়, মাইক্রো কারেন্ট বা বিশেষ মাত্রার ইলেকট্রিক স্টিমুলেশন প্রয়োগে হাড়ের জোড়ার নিরাময় অনেক ক্ষেত্রে দ্রুত করা যায়। তবে এ চিকিৎসাপদ্ধতি শুধু প্রচলিত চিকিৎসাপদ্ধতি ব্যর্থ হলে প্রয়োগ করা উচিত।

ডিলেইড ইউনিয়ন ও নন–ইউনিয়ন—এ দুই ধরনের সমস্যা ফ্র্যাকচারের রোগীদের প্রতিবন্ধিতার ঝুঁকি বাড়িয়ে দেয়। কেউ কেউ আজীবন পঙ্গুত্বের শিকার হয়ে পড়েন এবং পরিবার-সমাজের ‘বোঝায়’ পরিণত হন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০