ভারতের মণিপুর অনির্দিষ্টকালের জন্য কারফিউ | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১০ সেপ্টেম্বর ২০২৪, ৫:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতের মণিপুর অনির্দিষ্টকালের জন্য কারফিউ

রাজ্যের ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব এবং মণিপুরের থাউবাল জেলায় মঙ্গলবার বেলা ১১টা থেকে সর্বাত্মক কারফিউ ঘোষণা

ভারতের মণিপুর রাজ্যে সহিংসতা আবারও বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে রাজ্যটির তিনটি জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে। তবে এর আগে সেখানে কারফিউ শিথিলের ঘোষণা দেওয়া হয়েছিল।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, মণিপুরে সংঘাত আবার বেড়েছে। সাম্প্রতিক সহিংসতা এবং বিক্ষোভের ঘটনাগুলি অশান্তি বাড়িয়েছে। এতে পূর্ব ইম্ফল, পশ্চিম ইম্ফল এবং থাউবাল জেলায় কারফিউ জারি করা হয়েছে।

মণিপুরে নতুন করে সহিংসতার মধ্যে রাজ্যের ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব এবং মণিপুরের থাউবাল জেলায় আজ বেলা ১১টা থেকে সর্বাত্মক কারফিউ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞামূলক আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাসিন্দাদের তাদের বাসস্থানের বাইরে চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

গত ১ সেপ্টেম্বর এই আদেশ জারি করা হলেও পরে তা ১০ সেপ্টেম্বর (মঙ্গলবার) ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল। তবে, এই শিথিলতা এখন ১০ সেপ্টেম্বর বেলা ১১টা থেকে প্রত্যাহার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এখন কারফিউ পূর্ণ বলবৎ রয়েছে।

স্বাস্থ্য, বিদ্যুৎ, পিএইচইডি, প্রেস এবং ইলেকট্রনিক মিডিয়া এবং আদালতের মতো প্রয়োজনীয় পরিষেবার সাথে জড়িত ব্যক্তিরা কারফিউয়ের আওতামুক্ত থাকবেন।

এছাড়া পৌরসভার কর্মকর্তা, বিদ্যুৎ কর্মী, পেট্রোল পাম্পের কর্মী, ফ্লাইটের যাত্রী এবং মিডিয়া কর্মীদেরও চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০