ভেঙে যাচ্ছে ওমর সানী-মৌসুমীর সংসার? | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৪ জুন ২০২২, ১:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভেঙে যাচ্ছে ওমর সানী-মৌসুমীর সংসার?

লোকমনে একটা ধারণা প্রচলিত আছে, বিনোদন জগতের মানুষের সংসার টেকে না। সেই ধারণা ভুল প্রমাণ করেছেন যে’কজন তারকা, তাদের মধ্যে অন্যতম ওমর সানী ও মৌসুমী। ১৯৯৬ সালে বিয়ের পর তারা দীর্ঘ ২৬ বছর ধরে সংসার করছেন। ঢালিউডের আদর্শ দম্পতির মধ্যেও তাদের নামটি বিশেষভাবে উল্লেখ করা হয়।

কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে, দুই যুগ পেরোনো এই সংসারেও নাকি ফাটল ধরেছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনাকে ঘিরেই গুঞ্জনের সূত্রপাত। গত শুক্রবার একটি শোরুম উদ্বোধনে আমন্ত্রিত ছিলেন ওমর সানী ও মৌসুমী। সেখানে তারা একসঙ্গে হাজির হননি। আলাদাভাবে গিয়ে কেক কাটেন। এমনকি অনুষ্ঠানস্থলে তারা কোনো কথাও বলেননি। পরে আলাদাভাবে স্থান ত্যাগ করেন।

শোনা যাচ্ছে, কিছুদিন ধরে আলাদা থাকছেন মৌসুমী ও ওমর সানী। এবার ওমর সানী নিজেই জানালেন, মৌসুমীর সঙ্গে তার কথাও বন্ধ রয়েছে। জায়েদ খান ইস্যুতে তাদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়ে গেছে।

ওমর সানী বলেন, “আমি যা বলেছি স্পষ্ট করেই বলেছি। আমি শ্রদ্ধা রেখেই কথা বলতে চাই। আমার পরিবারের প্রতি, মৌসুমীর প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা আছে, আমার ছেলে-মেয়ের প্রতি আমার শ্রদ্ধা আছে। সে (মৌসুমী) যা বলেছে, কী ভেবে বলেছে, আমি জানি না। এ বিষয়টি নিয়ে কিছুদিন ধরে একটু দূরত্ব তো চলছিল। চেষ্টা করছিলাম। কিন্তু আপনারা ভালো জানবেন, ফোন রেকর্ড অনুযায়ী তার সাথে আমার ফোনেও কথা হচ্ছিল না।”

মৌসুমীর প্রতি পূর্ণাঙ্গ সম্মান দেখিয়ে ওমর সানী বলেন, “আমি তার ব্যাপারে মন্দ কথা, খারাপ কথা কিছুই বলব না। সে এখনো আমার স্ত্রী। আমার সন্তানের মা। একটা কথা বলতে চাই- আমি কী বলেছি না বলেছি সম্পূর্ণ আমার ছেলে ফারদিন, আমার মেয়ে ফাইজা জানে। আমাদের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে জায়েদ খান যে ডিস্টার্ব করে। ফারদিন বলুক আর ফাইজা বলুক। আমার ছেলে-মেয়েরা বলুক এই বিষয়গুলো। আমি এ নিয়ে কথা বলতে চাই না।”

উল্লেখ্য, গত শুক্রবার (১০ জুন) খল অভিনেতা ডিপজলের বড় ছেলের বিবাহোত্তর সংবর্ধনায় অংশ নেন ওমর সানী। সেখানে তিনি জায়েদ খানকে চড় মেরেছেন বলে দাবি করেছেন। বিপরীতে জায়েদ তাকে পিস্তল ঠেকিয়ে হুমকি দিয়েছে। এরপর শিল্পী সমিতিতে জায়েদ খানের বিরুদ্ধে লিখিত অভিযোগও দিয়েছেন সানী। তাতে বলেছেন, জায়েদ খান তার ও মৌসুমীর সংসার ভাঙার চেষ্টা করছে।

যদিও ওমর সানীর অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন জায়েদ খান। এমনকি চড়-পিস্তলের ঘটনাও সত্য নয় বলে তার দাবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০