‘মানুষ বাঁচলে ক্ষতি আমরা পুষিয়ে নেব, পানির হিসাব অবশ্যই বুঝে নেব’ | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৩০ অগাস্ট ২০২৪, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘মানুষ বাঁচলে ক্ষতি আমরা পুষিয়ে নেব, পানির হিসাব অবশ্যই বুঝে নেব’

টানা ভারি বৃষ্টি ও বাঁধ খুলে দেওয়ায় ভারত থেকে নেমে আসা ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজার। তবে সবচেয়ে নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে ফেনী জেলায়।

এই জেলার তিনটি উপজেলায় বন্ধ রয়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা, নেই বিদ্যুৎ সংযোগ। বর্তমানে এসব এলাকায় সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। যার ফলে তৈরি হয়েছে ভয়াবহ এক মানবিক বিপর্যয়।

বন্যায় দুর্গতদের উদ্ধারে এরই মধ্যে এগিয়ে এসেছে সেনাবাহিনী ও নৌবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি, ফায়ারসার্ভিসসহ দেশের সকল শ্রেণি-পেশার মানুষসহ শোভিজ অঙ্গন।

বন্যার এমন ভয়াবহ পরিস্থিতিতে বন্যাদুর্গত এসব মানুষগুলোর পাশে দাড়াঁনোর আহ্বান জানিয়েছেন অভিনেত্রী সাফা কবির।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি এ আহ্বান জানান।

পোস্টে সাফা কবির লিখেছেন, মানুষ বাঁচলে ক্ষতি আমরা পুষিয়ে নেব, পানির হিসাব অবশ্যই বুঝে নেব, কখন কে গেট ছেড়েছে সব মনে রেখে অধিকার ঠিকই কড়ায় গন্ডায় আদায় করা হবে শুধু এই মুহূর্তে দরকার মানুষ গুলোকে বাঁচানো। নতুন জোয়ারে সব সংস্কার করে ফেলা যাবে কিন্তু এই বন্যার পানির জোয়ারে আগে মানুষগুলোকে বাঁচানো দরকার। এই মানুষগুলোই দেশ গড়বে।

সাফার বলেন, চলেন আরেকবার, সাড়া দেই দেশের ছাত্র-জনতা বুদ্ধিজীবী উপদেষ্টা নাগরিক সমাজ শিক্ষিত সমাজ আর সকল সাধারণ মানুষ, আমরা যুদ্ধ করতে জানি হোক সেটা স্বৈরাচারের বিরুদ্ধে হোক বা অমানুষ সৃষ্ট বন্যা বা প্রাকৃতিক দুর্যোগ, আমরা যে পারি আরেকবার দেখাই। সকল ধরনের সহযোগিতা তৈরি করে ঝাপিয়ে পড়ি যার যার যতটুকুই সাধ্য আছে, সবটা দিয়ে।’

শেষে এ অভিনেত্রী লিখেছেন, সারা দেশের বন্যাকবলিত এলাকার উদ্ধার কাজ বিষয়ে যেকোনো সেবা গ্রহণের জন্য ফায়ার সার্ভিসের হটলাইন নম্বর ‘১০২’। আর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের নিয়মিত ফোন নম্বর ‘০২২২৩৩৫৫৫৫৫’। মনিটরিং সেলে সার্বক্ষণিক যোগাযোগের মুঠোফোন নম্বর ‘০১৭১৩-০৩৮১৮১’। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করেও ফায়ার সার্ভিসের এ–সংক্রান্ত সেবা নেওয়া যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০