মিতালী এক্সপ্রেসে দার্জিলিং যাবেন যেভাবে | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৪ জুন ২০২২, ১:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিতালী এক্সপ্রেসে দার্জিলিং যাবেন যেভাবে

পাহাড়ের শহর দার্জিলিং। হিমালয়ের কোল ঘেঁষা ভারতের পশ্চিমবঙ্গের এই পাহাড়ি শহর চা-বাগানের জন্যও বিখ্যাত। জনপ্রিয় এই পর্যটন শহর প্রায় পুরো বছর জুড়েই শীতল থাকে। মেঘের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত দার্জিলিংয়ে ভ্রমণের সাধ যেন প্রতিটি বাঙালির চিরদিনের স্বপ্ন।

ভ্রমণপিপাসু বাংলাদেশিরা দীর্ঘদিন ধরেই দার্জিলিংকে তাদের পছন্দের গন্তব্যের তালিকায় রাখলেও আগে সেখানে যেতে সময় লাগত প্রায় ১৬ থেকে ১৮ ঘণ্টা। তবে দীর্ঘদিন পর চালু হওয়া মিতালী এক্সপ্রেসের কারণে দীর্ঘ এই ভ্রমণের সময় কমেছে অনেকটা। অর্থাৎ মিতালী এক্সপ্রেসের মাধ্যমে ঢাকা থেকে সহজেই পৌঁছানো যাচ্ছে নিউ জলপাইগুড়ি স্টেশনে। সেখান থেকে ট্যাক্সিতে ৩ ঘণ্টায় পৌঁছে যাবেন প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দার্জিলিংয়ে।

দীর্ঘ ৫৭ বছর পর চালু হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী তৃতীয় যাত্রীবাহী ট্রেন মিতালী এক্সপ্রেস। ট্রেনটি ভারতের নিউ জলপাইগুড়ি থেকে সপ্তাহে দু’দিন এই রুটে চলাচল করে। শিডিউল অনুযায়ী, প্রতি রোববার ও বুধবার নিউ জলপাইগুড়ি থেকে ঢাকা পর্যন্ত এবং ঢাকা ক্যান্টনমেন্ট থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত প্রতি সোমবার ও বৃহস্পতিবার চলাচল করে।

নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে প্রতি রোববার ও বুধবার মিতালী এক্সপ্রেস ছাড়ে বেলা ১১টা ৪৫ মিনিটে এবং ঢাকায় পৌঁছায় রাত ১০টা ৩০ মিনিটে। আবার প্রতি সোমবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে এই ট্রেন ছাড়ে রাত ৯টা ৫০ মিনিটে ও পরের দিন ভারতে পৌঁছায় সকাল ৭টা ১৫ মিনিটে। ট্রেনের পরিচালন সময় ৯ ঘণ্টা ৫৫ মিনিট।

মিতালী এক্সপ্রেস ট্রেনটি ভারতের দিকের স্টেশন হলদিবাড়িতে এবং বাংলাদেশের দিকে চিলাহাটিতে চালক পরিবর্তনের জন্য ১০ মিনিটের বিরতি দেয়। এছাড়া এটির আর কোনো বিরতি নেই। এই যাত্রার জন্য নিউ জলপাইগুড়ি স্টেশন এবং কলকাতা রেলওয়ে স্টেশনের বিদেশি যাত্রী সংরক্ষণ ব্যবস্থা কাউন্টারে ট্রেনের টিকিট পাওয়া যায়। বাংলাদেশের কমলাপুর ও চট্টগ্রাম স্টেশনে টিকিট পাওয়া যায়।

মিতালী এক্সপ্রেসে ভ্রমণ করতে ভারতীয় ভিসায় BY RAIL NEW JALPAIGURI পোর্ট উল্লেখ থাকতে হবে।

মিতালী এক্সপ্রেস ট্রেনের ভাড়া

এসি বার্থ ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ৪৯০৫ টাকা, এসি সিট ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ৩৮০৫ টাকা ও এসি চেয়ার ভ্যাট ও ট্রাভেল ট্যাক্সসহ ২৭০৫ টাকা। উল্লেখ্য, ৫ বছর বয়স পর্যন্ত ৫০ শতাংশ ভাড়া প্রযোজ্য হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০