ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবাবগঞ্জের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের সুযোগ্য কন্যা মেহেনাজ মান্নান ইলিশ ধরায় খরচ ৮৩০ টাকা, ভোক্তার গুনতে হয় অন্তত ২ হাজার নির্বাচন কে সামনে রেখে উত্তাল ঢাকা-১ দোহার-নবাবগঞ্জ আসন আটপাড়ায় কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর কেন্দুয়ায় মানবপাচার মামলার আসামীরা রিমান্ডে মাস্টারমাইন্ডের নাম প্রকাশ করেছে ‎ ‎কেন্দুয়ায় মানবপাচারের মামলায় চীনা নাগরিকসহ দুই আসামীকে কারাগারে প্রেরণ কেন্দুয়া থেকে তিন নারীকে চীনে পাচারের চেষ্টা; চীনা নাগরিকসহ আটক দুইজন কেন্দুয়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫ ‎কেন্দুয়ায় প্রকল্পের অনিয়ম তদন্তের সময় হাতাহাতি: ইউএনও আহত কেন্দুয়ায় প্রশাসনের অভিযানে অবৈধ জাল ধ্বংস ওসমান হাদী দাবিতে ঘনিষ্ঠ ভিডিও প্রচার, সামনে এলো আসল সত্য ব্লাড মুন দেখা যাবে রোববার, চাঁদ লাল হওয়ার কারণ কী? তিন দলই প্রধান উপদেষ্টার অধীনে নির্বাচন চায়: প্রেস সচিব টিউলিপ বাংলাদেশি এনআইডি ও পাসপোর্টধারী, রয়েছে টিআইএনও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া ছবিটি সম্পর্কে যা জানা গেল বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস বিমসটেক সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: প্রেসসচিব চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়

‘মুখপাত্র’ খুঁজছে আওয়ামী লীগ

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ০৬:০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 145
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুতির পর দেশত্যাগ করেছেন আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা। দলটির শীর্ষ নেতাদের অধিকাংশই এখন দেশান্তরী। আর যারা দেশে আছেন; তাদের অনেকেই কারান্তরীণ, আবার অনেকেই বাইরে থাকলেও প্রকাশ্যে আসতে চাইছেন না। পরিস্থিতি বিবেচনায় ৫ আগস্টের পর থেকে একরকম অনলাইনেই কার্যক্রম চালিয়ে আসছে দলটি। মাঝে মাঝে দলীয় প্রধান শেখ হাসিনার অডিও বার্তাও সামনে আসছে। কিন্তু সংশ্লিষ্টরা বলছেন, জাতীয়-আন্তর্জাতিক গণমাধ্যমে বার্তা পাঠানোর জন্য দলটির একজন মুখপাত্র এখন জরুরি। আর সে কারণেই বিতর্কিত নন, কিন্তু জনসম্পৃক্ততা আছে—এমন একজনকে খুঁজছেন শেখ হাসিনা।

বৃহস্প‌তিবার (৩০ জানুয়ারি) বিকালে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে যুক্তরাজ্য আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা এ তথ্য জানিয়েছেন; যার সঙ্গে শেখ হাসিনা ও শেখ রেহানার পা‌রিবা‌রিকভাবে যোগাযোগ আছে।

ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল পাস, নিরাপদ বসবাসসহ সব সুযোগ-সুবিধাই দিয়েছে।‌ প্রতিবেশী দেশটিতে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মীও অবস্থান করছেন। কিন্তু এখন পর্যন্ত বোন শেখ রেহানা ছাড়া দ্বিতীয় কেউ বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার দেখা পাননি। শি‌গগিরই অন্য কারও শেখ হা‌সিনার দেখা হওয়ার সম্ভাবনাও নেই বলে মনে করেন এই রাজনীতিক।

নাম না প্রকাশের শর্তে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শেখ হাসিনাকে ছাড়া অন্য কাউকে এই মুহূর্তে দলের নেতৃত্ব বা কর্তৃত্বে মেনে নেবেন না নেতাকর্মীরা। সেই বাস্তবতা থে‌কেই আপাতত একজন মুখপাত্র খুঁজছেন দলীয় প্রধান। মূলত শেখ হাসিনার বার্তাই মুখপাত্রের মাধ্যমে পৌঁছে দেওয়া হবে। এ ক্ষেত্রে বাংলাদেশে অবস্থান করছেন, বিতর্কিত নন, আবার দলীয় নেতাকর্মী‌দের সঙ্গে সম্পৃক্ততাও আছে; এমন কাউকে বি‌বেচনা করা হতে পারে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘মুখপাত্র’ খুঁজছে আওয়ামী লীগ

আপডেট সময় : ০৬:০৫:১০ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫