মুজিব সিনেমায় মানুষ একজন মহীয়সী নারীকেও চিনবে: তিশা | bdsaradin24.com
বিনোদন ডেস্ক
২৫ মে ২০২২, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুজিব সিনেমায় মানুষ একজন মহীয়সী নারীকেও চিনবে: তিশা

বঙ্গবন্ধুর আত্মজীবনী নিয়ে চলচ্চিত্র  ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’এ বঙ্গবন্ধুর স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।  চরিত্রটি নিয়ে তিশা বলেন, আমি মনে করি এই সিনেমার মাধ্যমে মানুষ দারুণ একজন মহীয়সী নারীকে চিনবে ও জানবে। তার কাজ ও ত্যাগ সম্পর্কেও জানতে পারবে।’

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে ছবিটির ট্রেলার। তার আগে  কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে গত ১৯ মে ভারতীয় প্যাভিলিয়নে সিনেমাটির ট্রেলার প্রদর্শন হয়। ট্রেলার প্রকাশ্যে আসতেই বাংলাদেশে এটি নিয়ে সমালোচলা চলছে। তবে ট্রেলার নিয়ে আলোচনা সমালোচনা হলেও পুরো সিনেমাটি সবার ভালো লাগবে বলে মন্তব্য তিশার।

নিউ ইয়র্কভিত্তিক বিনোদন ম্যাগাজিন ভ্যারাইটির সঙ্গে আলাপকালে তিশা বলেন, ‘বঙ্গবন্ধুর কথা সবাই জানেন, কিন্তু ফজিলাতুন্নেসার কথা খুব বেশি অনেকেই জানেন না। প্রবাদ আছে প্রতিটি সফল পুরুষের পেছনে একজন নারী থাকেন। স্বাধীনতা সংগ্রামের সময় বঙ্গবন্ধু যখন রাজনৈতিক বন্দি হিসেবে জেলে ছিলেন তখন বেগম মুজিব তাকে সর্বাত্মক সহযোগিতা করেছেন। পরিবারের দেখাশোনা করেছেন ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছেন। তিনি একজন শক্তিশালী নারী।’

বাংলাদেশের সিনেমার অগ্রযাত্রা নিয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি মনে করি বাংলাদেশের চলচ্চিত্রের উজ্জ্বল ভবিষ্যৎ আছে। কারণ আমাদের অনেক তরুণ পরিচালক আছেন যারা বিশেষ কিছু করার চেষ্টা করছেন।’

‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’এ বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০