মৃণাল রূপে চঞ্চল | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৩ জানুয়ারী ২০২৩, ১:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৃণাল রূপে চঞ্চল

কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের লুকে চঞ্চল চৌধুরী।

কিংবদন্তি চলচ্চিত্রকার মৃণাল সেনের বায়োপিক নির্মাণ করেছেন কলকাতার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি। যার নাম ‘পদাতিক’। আর সেই সিনেমায় মৃণাল সেনের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। এরই মধ্যে প্রকাশিত হয়েছে সিনেমাটির ফার্স্টলুক পোস্টার।

 

এবার প্রকাশ হয়েছে মৃনাল সেনের চরিত্রে চঞ্চলের লুক। পাশাপাশি দুটো সাদাকালো স্থিরচিত্র, যাতে মৃণাল সেনের বিখ্যাত একটি স্থিরচিত্রের অবয়বে দেখা গেছে চঞ্চলকে।

গায়ে সাদা পাঞ্জাবি, লম্বাটে চুল, চোখে মোটা ফ্রেমের চশমা আর হাতে জ্বলন্ত সিগারেট। ভিন্ন প্রজন্মের মানুষ হলেও ছবিতে দু’জনের লুক একই।

ভারতীয় ম্যাগাজিন ‘আনন্দলোক’ মৃণাল-চঞ্চলের ছবি ছাড়াও সিনেমার অন্য চরিত্রে যারা থাকছেন, তাদের ছবিও প্রকাশ করেছে। মৃণালের যৌবনের লুকে অভিনয় করেছেন কোরক সামন্ত, প্রবীণ মৃণালের সঙ্গে প্রবীণ চঞ্চল চৌধুরী, গীতা সেনের চরিত্রে মনামী ঘোষ, মৃণালপুত্র কুনাল সেনের চরিত্রে সম্রাট চক্রবর্তীর লুকও প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন, বাদশাহ শাহরুখ খানদের সঙ্গে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চ ভাগাভাগি করেছিলেন চঞ্চল চৌধুরী। এ সময় অমিতাভ বচ্চনের সঙ্গে কুশল বিনিময় করেছিলেন চঞ্চল। সেলফি তুলেছিলেন শাহরুখের সঙ্গে।

এদিকে, ১১ জানুয়ারি সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইন্সটাগ্রামে ‘পদাতিক’ এর পোস্টার দিয়ে শুভকামনা জানিয়েছেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। বলা বাহুল্য, ছবিটি ঘিরে রূপালি জগতের মানুষেরাও অনেক বেশি কৌতূহলী। কেননা ভারতীয় চলচ্চিত্রে সর্বকালের সেরাদের একজন মৃণাল সেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০