রাজিবের বিচার হয়নি, প্রভার চৌদ্দগোষ্ঠী উদ্ধারে ব্যস্ত সবাই | bdsaradin24.com
শিহাব শাহীন
২০ জুন ২০২৬, ৫:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাজিবের বিচার হয়নি, প্রভার চৌদ্দগোষ্ঠী উদ্ধারে ব্যস্ত সবাই

২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও সাদিয়া জাহান প্রভা। তবে বিয়ের পরপরই অভিনেত্রীর সাবেক বাগদত্তা রাজিব হাসানের সঙ্গে তাঁর কিছু আপত্তিকর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে। আর সেই বিতর্কের জেরে ভেঙে যায় অপূর্ব-প্রভার সংসার। সেই আপত্তিকর ভিডিও ফাঁসের বিষয়ে এবার সামাজিকমাধ্যমে এক বিস্ফোরক মন্তব্য করলেন নির্মাতা শিহাব শাহীন।

শুক্রবার (১৯ জুন) রাজিব ও প্রভার বাগদানের একটি ছবি শেয়ার করে এই নির্মাতা লেখেন, ‘‘টাইমলাইনে ছবিটা আসলো তাই ভাবলাম বলি। ঘটনাটার পরপরই ছেলেটার সাথে কথা হয়েছিল। জিজ্ঞেস করেছিলাম, ‘তুমি কীভাবে এই কাজটা করলা?’ যাকে ভালবাসো কীভাবে তার এত বড় ক্ষতি করলা? ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলেছিল সে। পরে প্রমাণ হয়েছে সব মিথ্যা।’’

ভিডিও ফাঁসের মতো এত বড় অপরাধে রাজিবের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত ছিল উল্লেখ করে শিহাব শাহীন বলেন, ‘এত বড় একটা অপরাধ, অথচ তার কিছুই হয়নি। তার গ্রেপ্তার হওয়ার কথা, হয়নি। বিচার হওয়ার কথা, হয়নি। জেলে থাকার কথা, কিছুই হয়নি! অবশ্য তখন এ নিয়ে কোনো আইন ছিল না। আর সবাই ব্যস্ত ছিল প্রভার চৌদ্দগুষ্টি উদ্ধারে।’

প্রসঙ্গত, ভিডিও ফাঁসের বিষয়ে বছরতিনেক আগে সামাজিকমাধ্যমের এক পোস্টে প্রভা জানিয়েছিলেন, বিভিন্ন কৌশলে তাঁকে দিয়ে ভিডিওগুলো করাত রাজিব। একবার তিনি ভিডিওগুলো দেখার কথা বললে রাজিব বলেছিল, ‘তুমি কি পাগল, তুমি আমার বউ হবা এই জন্য আমি সবকিছু ডিলিট করে দিছি। আসলে তো ডিলিট করে নাই।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০