ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ২৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম ::
নবাবগঞ্জের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের সুযোগ্য কন্যা মেহেনাজ মান্নান ইলিশ ধরায় খরচ ৮৩০ টাকা, ভোক্তার গুনতে হয় অন্তত ২ হাজার নির্বাচন কে সামনে রেখে উত্তাল ঢাকা-১ দোহার-নবাবগঞ্জ আসন আটপাড়ায় কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর কেন্দুয়ায় মানবপাচার মামলার আসামীরা রিমান্ডে মাস্টারমাইন্ডের নাম প্রকাশ করেছে ‎ ‎কেন্দুয়ায় মানবপাচারের মামলায় চীনা নাগরিকসহ দুই আসামীকে কারাগারে প্রেরণ কেন্দুয়া থেকে তিন নারীকে চীনে পাচারের চেষ্টা; চীনা নাগরিকসহ আটক দুইজন কেন্দুয়ায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ৫ ‎কেন্দুয়ায় প্রকল্পের অনিয়ম তদন্তের সময় হাতাহাতি: ইউএনও আহত কেন্দুয়ায় প্রশাসনের অভিযানে অবৈধ জাল ধ্বংস ওসমান হাদী দাবিতে ঘনিষ্ঠ ভিডিও প্রচার, সামনে এলো আসল সত্য ব্লাড মুন দেখা যাবে রোববার, চাঁদ লাল হওয়ার কারণ কী? তিন দলই প্রধান উপদেষ্টার অধীনে নির্বাচন চায়: প্রেস সচিব টিউলিপ বাংলাদেশি এনআইডি ও পাসপোর্টধারী, রয়েছে টিআইএনও বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক নববর্ষের অঙ্গীকার: প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদিকে উপহার দেওয়া ছবিটি সম্পর্কে যা জানা গেল বিমসটেকের পরবর্তী চেয়ারম্যান ড. ইউনূস বিমসটেক সম্মেলনের ফাঁকে ড. ইউনূসের সঙ্গে বৈঠক হতে পারে মোদির ২০২৬ সালের ৩০ জুনের মধ্যে নির্বাচন: প্রেসসচিব চীন সফরে সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়

সংসার পাতলেন তাহসান, ভাঙলো বুঝি মিথিলার!

বিডি সারাদিন২৪ নিউজ
  • আপডেট সময় : ০৫:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫
  • / 171
আজকের সারাদিনের সর্বশেষ নিউজ পেতে ক্লিক করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঘটনা ২০১৭ সালের। বিনোদন জগতের ঢালিউড অভিনেতা-গায়ক তাহসান খান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা হঠাৎই ভক্তদের চমকে দিয়ে নিজেদের বিচ্ছেদের ঘোষণা দেন। বিয়ের প্রায় ১১ বছর পর তাদের সংসারে ভাঙনের খবর ‘মেঘ না চাইতেই বৃষ্টি’র মতো অবাক করে দেয় সবাইকে।

গায়ক তাহসানের সঙ্গে বিচ্ছেদের দুই বছরের মাথায় টালিউড পরিচালক সৃজিত মুখার্জির গলায় মালা দেন অভিনেত্রী। এরপর মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে কলকাতায় শ্বশুরবাড়িতে থিতু হন মিথিলা।

অন্যদিকে বিচ্ছেদের পরেও ৭ বছর সিঙ্গেল ছিলেন তাহসান। এর মধ্যে নতুন করে তার সম্পর্কে জড়ানোর খবর মেলেনি।

শনিবার সন্ধ্যায় পারিবারিক আয়োজনে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান। ছবি: সংগৃহীত

তবে শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকেই ছড়িয়ে পড়ে এই অভিনেতার বিয়ের খবর। বেলা গড়িয়ে রাত নামতেই জানা যায়, এদিন সন্ধ্যায় ঢাকায় একটি কমিউনিটি সেন্টারে পারিবারিক আয়োজনে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন তিনি।

তাহসানের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন অভিনেতা। নবদম্পতির জন্য শুভকামনা জানিয়েছেন তারা।

এদিকে তাহসান যখন দ্বিতীয় বিয়ের খবরে আরও একবার সংবাদের শিরোনামে, তখন তার প্রাক্তন স্ত্রী মিথিলার প্রতিক্রিয়া জানার চেষ্টা করছেন নেটিজেনরা।

অভিনেত্রী অবশ্য তাহসান-রোজার বিয়ে নিয়ে এখনও কোনো মন্তব্য বা শুভেচ্ছাবার্তা জানাননি।

যদিও শনিবার ভোরেই মেয়ে আইরার সঙ্গে একটি ছবি ফেসবুক স্টোরিতে দিয়েছেন মিথিলা। সেই ছবিও ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একপর্যায়ে স্টোরিটি ফেসবুক থেকে ডিলিট করে দেন তিনি।

তাহসান জীবনের নতুন অধ্যায়ে পা রাখলেও মিথিলার সংসারে ফের ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছে। বেশ কিছুদিন ধরেই মেয়ে আইরাকে সঙ্গে নিয়ে ঢাকায় থাকছেন মিথিলা। সৃজিতের পাশে দীর্ঘদিন ধরেই দেখা মিলছে না তার।

এমনকি আইরাকে ঢাকায় একটি স্কুলে ভর্তি করিয়েছেন অভিনেত্রী। বৈবাহিক জীবনে এই তারকা দম্পতির মাঝে দূরত্বের সৃষ্টি হয়েছে, সেটা সৃজিতের জন্মদিনে আরও বেশি স্পষ্ট হয়েছে। গত ২৩শে সেপ্টেম্বর নির্মাতার জন্মদিনেও তার পাশে দেখা মেলেনি মিথিলার।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, ওই সময় থেকেই আলাদা থাকছেন দু’জন। স্ত্রীর সঙ্গে দূরত্বের জন্য মেয়ে আইরাকে খুব মিস করছেন সৃজিত। বর্তমানে দু’জন রয়েছেন কাটাঁতারের দুইপ্রান্তে। একজন বাংলাদেশে অন্যজন কলকাতায়। তবে কি কারণে তাদের মাঝে এই দুরত্ব, সেটা স্পষ্ট নয়।

তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর সৃজিতকে বিয়ে করায় নেটিজেনদের কম কটাক্ষ শুনতে হয়নি মিথিলাকে। তবুও সেসব কানে নেননি অভিনেত্রী। এবার তাহসানের বিয়ের খবরেও নতুন করে আলোচনায় মিথিলা। সেখানেও উঠে আসছে সৃজিতের সঙ্গে তার বিয়ে, সংসার ও বিচ্ছেদের গুঞ্জন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সংসার পাতলেন তাহসান, ভাঙলো বুঝি মিথিলার!

আপডেট সময় : ০৫:৪৭:২৪ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫