‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’ স্লোগানের ব্যাখ্যা দিলেন শিক্ষার্থীরা | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৪ নভেম্বর ২০২৪, ৬:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’ স্লোগানের ব্যাখ্যা দিলেন শিক্ষার্থীরা

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস আন্দোলনের মুখপাত্র তৌসির মাহমুদ ও সংগঠক রাকিব
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বুধবার আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস আন্দোলনের মুখপাত্র তৌসির মাহমুদ ও সংগঠক রাকিবছবি: প্রথম আলো
আন্দোলনরত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি স্লোগানকে ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। গত সোমবার সচিবালয়ের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামের সামনে ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’ বলে স্লোগান দেন। নাহিদ ইসলাম ও অন্তর্বর্তী সরকারের উদ্দেশে এ স্লোগান দেওয়া হয়েছে বলে মনে করছেন অনেকে।

এমন পরিস্থিতিতে স্লোগানটির ব্যাখ্যা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিরা। এ নিয়ে বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁরা সংবাদ সম্মেলন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র তৌসির মাহমুদ ও সংগঠক রাকিব।

 

সংবাদ সম্মেলনে তৌসির মাহমুদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় ক্যাম্পাস আন্দোলন শুরু হওয়ার পর মিছিলের জন্য বিভিন্ন স্লোগান তৈরি হয়। এর অংশ হিসেবে গত ২ নভেম্বর ‘আর্মি হবে ঠিকাদার, সব শালারাই বাটপার’ স্লোগানটি যোগ করা হয়।

স্লোগানটি ছিল মূলত ফ্যাসিবাদ আমলে নিয়োগপ্রাপ্ত দুর্নীতিবাজ ঠিকাদার ও প্রশাসনের বিরুদ্ধে। কারণ, গত ছয় বছরে তারা দ্বিতীয় ক্যাম্পাসের জমি অধিগ্রহণ করতে পারেনি। প্রকল্পের মেয়াদ চারবার বৃদ্ধি করেও কাজ শেষ করতে পারেনি; বরং তারা পুকুরচুরির ঘটনা ঘটিয়েছে। এই স্লোগানে কোনোভাবেই উপদেষ্টা নাহিদ কিংবা অন্তর্বর্তী সরকারের কাউকে ইঙ্গিত করা হয়নি।

সংগঠক রাকিব বলেন, ‘সাবেক স্বৈরাচারী সরকারের প্রেতাত্মারা স্লোগানটি নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে, সুযোগ নেওয়ার চেষ্টা করছে। তাদের স্পষ্টভাবে বলতে চাই, আপনারা আমাদের ঐক্যে ফাটল ধরাতে পারবেন না। আমরা দেশের স্বার্থে স্বৈরাচার ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে এক ও অদ্বিতীয়।’

গত সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তরসহ পাঁচ দফা দাবি নিয়ে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা শুরু করেন বিশ্ববিদ্যালয়টির একদল শিক্ষার্থী। তাঁদের কর্মসূচি ছিল শিক্ষাসচিবের কাছে পাঁচ দফা দাবি-সংবলিত স্মারকলিপি দেওয়া। কিন্তু শিক্ষাসচিব তাঁদের সঙ্গে দেখা না করায় সচিবালয়ের মূল ফটকের সামনে রাস্তার এক পাশে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

পরে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সচিবালয় থেকে বেরিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এরপরই শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল ভেতরে যায়। সেখানে শিক্ষা উপদেষ্টা, শিক্ষাসচিব ও উপদেষ্টা নাহিদের সঙ্গে তাদের বৈঠক হয়।

বৈঠক শুরুর আগে তথ্য উপদেষ্টার সামনেই বিক্ষোভকারী শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, ‘সব শালারা বাটপার, আর্মি হবে ঠিকাদার’। পরে এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০