স্ত্রীসহ লন্ডনে ঘুরছেন পাপন, কাটাচ্ছেন রোমান্টিক মুহূর্ত | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৪ অক্টোবর ২০২৪, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্ত্রীসহ লন্ডনে ঘুরছেন পাপন, কাটাচ্ছেন রোমান্টিক মুহূর্ত

 

 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি হিসেবে নাজমুল হাসান পাপনের খোঁজ পাওয়া গেছে লন্ডনে। সেখানকার বাঙালি একটি রেস্টুরেন্টের সিঁড়িতে বসে থাকার ছবি পাওয়া গেছে।

 

রেস্টুরেন্টের সিসিটিভির ফুটেজ থেকে নেওয়া ছবিতে দেখা যায়, পাপন কালো শার্ট ও প্যান্ট পরিহিত অবস্থায় স্ত্রীর পাশে বসে আছেন। স্ত্রীর পরনে সাদা প্রিন্টের সালোয়ার কামিজ ও কালো ওড়না ছিল।

জানা গেছে, ওই রেস্টুরেন্টটি একজন প্রবাসী বাংলাদেশির। যিনি পাপনেরই বেশ ঘনিষ্ট। তিনি সস্ত্রীক সেখানে খাবার কিনতে গেলে তাকে অপেক্ষা করতে হয় ডাউনস্টেয়ারে। পরে সেখানকার একজন বাংলাদেশি কর্মচারী সিসিটিভির ফুটেজ থেকে তাদের বসে থাকার মুহুর্ত সংগ্রহ করে ঢাকায় পাঠিয়ে দেন অপর বন্ধুর কাছে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে প্রকাশ্যে দেখা যায়নি পাপনকে। এমনকি ক্রিকেট বোর্ড থেকে তাকে বার বার নোটিশ দেওয়া হলেও তিনি তার কোনো জবাব দেননি। এতে সবার মনে এখন প্রশ্ন পাপন কোথায়?

পাপনের জাতীয় সংসদের পদ চলে গেলেও ক্রিকেট বোর্ডের নতুন কমিটি গঠনের আগ পর্যন্ত তিনি ছিলেন বৈধ সভাপতি। যে কারণে সংসদ সদস্য পদ বিলুপ্ত হলেও তার সভাপতির পর বহাল ছিল।

পাপনের ঘনিষ্ট সূত্র থেকে জানা গেছে, গত ৫ আগষ্টে আওয়ামী লীগ সরকার পতনের দুই সপ্তাহ আগেই পরিস্থিতি আঁচ করতে পেরে তিনি সস্ত্রীক দেশত্যাগ করেন। তার এক যুগের ক্রিকেট কেলেঙ্কারির দোসর হিসেবে চিহ্নিত ইসমাইল হায়দার মল্লিকও সে সময় দেশত্যাগ করে লন্ডন চলে যান।

আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত পাপন। কিশোরগঞ্জ-৬ (ভৈরব) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সময়ে যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্বেও ছিলেন পাপন। বৈষম্যবিরোধী আন্দোলনের মুখে পদত্যাগ করেন শেখ হাসিনা। পরদিন ভেঙে দেওয়া হয় সংসদ।

জানা গেছে, পাপন প্রথমবার বিসিবির সভাপতি হন ২০১২ সালে। তারপর ২০১৩ ও ২০১৭ সালে দুই মেয়াদে নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্বপালন করেন পাপন। আর সবশেষ চতুর্থ মেয়াদে ২০২১ থেকে বোর্ড সভাপতির পদে দায়িত্ব নেন। সেই কমিটির হিসেবে পাপনের বর্তমান মেয়াদ শেষ হবার হতো ২০২৫ সালে। পাপন ছাডাও পরিচালকদের মধ্যেও অনেকেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরিই যুক্ত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০