স্থবির রাঙ্গামাটি, যানবাহন চলাচল বন্ধ | bdsaradin24.com
ডেস্ক নিউজ
২১ সেপ্টেম্বর ২০২৪, ১:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্থবির রাঙ্গামাটি, যানবাহন চলাচল বন্ধ

খাগড়াছড়ির পর রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার পর শুক্রবার (২০ সেপ্টেম্বর) দুপুর থেকেই থমথমে পরিস্থিতি বিরাজ করছে শহরে। বিকেলে শহরের অভ্যন্তরীণ যানবাহন সিএনজিচালিত অটোরিকশা কিছু সংখ্যক চলাচল করলেও শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে বন্ধ রয়েছে।

পরিবহন ধর্মঘট ও সড়ক অবরোধের কারণে রাঙ্গামাটির সঙ্গে খাগড়াছড়ি-বান্দরবান ও চট্টগ্রামের দূরপাল্লার যানবাহন বিচ্ছিন্ন রয়েছে। এতে করে যানবাহন চলাচল বিচ্ছিন্ন ও দোকানপাট বন্ধ হয়ে রাঙ্গামাটি কার্যত স্থবির পড়েছে।

সকাল থেকে রাঙ্গামাটি শহরে একমাত্র অভ্যন্তরীণ যানবাহন সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ আছে। তবে মোটরসাইকেলের মাধ্যমে স্থানীয়রা যোগাযোগ করতে পারছেন। জেলা শহরের বনরূপার দোকানপাট বন্ধ রয়েছে। বনরূপা হাটবার থাকলেও বাজারে আজ সুনসান নীবরতা। তবে রিজার্ভ বাজার ও তবলছড়ি এলাকার কিছু দোকানপাট খুলেছে।

 

বাজারের বিভিন্ন রাস্তার মুখে অবস্থান নিয়েছে পুলিশ-বিজিবি, সেনাবাহিনীর সদস্যরা। এছাড়া শহরের দোয়েল চত্বর, পৌরসভা এলাকা, হ্যাপির মোড়, নিউ মার্কেট, স্টেডিয়াম এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান দেখা গেছে।

শুক্রবার আগুনের ঘটনায় সড়কের পাশে থাকা ব্র‍্যান্ডব্যান্ডের তার পুড়ে গিয়ে অনেক এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ আছে। ইন্টারনেট সংযোগ সচল করতে সকাল থেকেই কর্মীদের মেরামত করতে দেখা গেছে। তবে জেলা মোবাইল ইন্টারনেট সচল আছে।

পরিবহন মালিকদের ধর্মঘটের অভ্যন্তরীণ সব যানবাহন ও দূরপাল্লার যানবাহন চলাচল থেকে বিরত আছেন পরিবহন শ্রমিকরা। নৌপথে বন্ধ রয়েছে লঞ্চ চলাচলও। পরিবহন মালিক নেতা নেতা নঈন উদ্দিন সেলিম জানান, শুক্রবারের সহিংসতায় রাঙ্গামাটিতে যানবাহনে ভাঙচুরের প্রতিবাদ ও বিচার দাবিতে এই অনির্দিষ্টকালের ধর্মঘট।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০