স্মৃতিশক্তি বাড়াতে গড়ে তুলুন এই ৫টি গুরুত্বপূর্ণ অভ্যাস | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৪, ৩:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্মৃতিশক্তি বাড়াতে গড়ে তুলুন এই ৫টি গুরুত্বপূর্ণ অভ্যাস

 

স্মৃতিশক্তি বাড়ানোর জন্য জন্য এই অভ্যাসগুলো গড়ে তোলা জরুরি:
প্রাকৃতিক নিয়মে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি কমে যাওয়ার ব্যাপারটাকে পুরোপুরি ঠেকানো সম্ভব নয়। তবে বয়সের আগেই যাতে এমন সমস্যায় না পড়েন, সেই চেষ্টা করতেই পারেন।

ঘুম: রোজ ৭ থেকে ৯ ঘণ্টার ঠিকঠাক ঘুম শরীর এবং মস্তিষ্কের সুস্থতার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। কম ঘুমাতে ঘুমাতে মস্তিষ্কের স্বাভাবিক কার্যক্ষমতা কখন কমে আসবে, টেরও পাবেন না। ঘুম যদি ছাড়া ছাড়া হয়, তাতেও কিন্তু মুশকিল।

ভিটামিন গ্রহণ: ভিটামিন বি, ভিটামিন ডি এবং ভিটামিন কে-র ঘাটতির কারণে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়তে পারে। তাই রোজ সূর্যালোকে থাকুন কিছুটা সময়, যাতে পর্যাপ্ত ভিটামিন ডি তৈরি হয় আপনার দেহে। প্রচুর শাকসবজি খান। ‘হোল গ্রেইন’ বা গোটা শস্যদানা গ্রহণের অভ্যাস গড়ে তুলুন

শরীরচর্চা: শরীরচর্চা করলে মস্তিষ্কের ওপর ইতিবাচক প্রভাব পড়ে। স্মৃতি ধরে রাখা সহজ হয়। আবার শরীরচর্চা করলে ঘুম ভালো হয়, মানসিক চাপ সামলানোও সহজ হয়। এই সবকিছুর সম্মিলিত প্রভাবেও আপনার স্মৃতিশক্তি ভালো থাকবে

মস্তিষ্কের ব্যায়াম: নতুন কোনো কাজ শেখার জন্য সময় ব্যয় করতে পারেন। বহু বিষয় আজকাল অনলাইন থেকেও শেখার সুযোগ আছে। ছোটবেলায় কড়া শাসন বা পড়াশোনার চাপে নিজের শখের যে কাজটি প্রাতিষ্ঠানিকভাবে শিখতে পারেননি, সেটাই না হয় শিখতে শুরু করুন। শব্দের খেলা, সুডোকু, ধাঁধা প্রভৃতির মাধ্যমে মস্তিষ্কের ব্যায়াম হয়। বই পড়ুন। এর ফলে মস্তিষ্ক সচল থাকবে।

পরিবার এবং বন্ধুদের সঙ্গে কাটান: পরিবার এবং বন্ধুদের সঙ্গে কাটানোর জন্য কিছুটা সময় বরাদ্দ রাখুন। তাহলে স্মৃতিশক্তিও ভালো থাকবে। নতুন বন্ধুও তৈরি করতে পারেন। আপনার সঙ্গে পছন্দ মেলে, এমন কিছু মানুষকে খুঁজে বের করতে চেষ্টা করুন।

সূত্র: ওয়েবএমডি

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০