হাঁকডাক দিয়েও ট্রাম্পের কাছে কীভাবে ধরাশায়ী হলেন কমলা? | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৬ নভেম্বর ২০২৪, ১১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাঁকডাক দিয়েও ট্রাম্পের কাছে কীভাবে ধরাশায়ী হলেন কমলা?

 

এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের সামনে ছিল বেশ কিছু ইস্যু, যার ওপর ভিত্তি করেই মূলত কোন প্রার্থীকে ভোট দেবেন, সেই সিদ্ধান্ত নিয়েছেন ভোটাররা। আর ঠিক সেখানেই চমক দেখিয়েছেন ট্রাম্প।

দেশের অর্থনীতি, অভিবাসন, যুদ্ধ বন্ধসহ বাস্তবভিত্তিক বেশ কিছু সমস্যাকে চিহ্নিত করে প্রচারণা চালান ডোনাল্ড ট্রাম্প। আশ্বাস দেন এসব সংকট সমাধানের। বিপরীতে, গর্ভপাতের অধিকার, গণতন্ত্র রক্ষার মতো প্রতিশ্রুতি ছিল কমলার।

নির্বাচনের আগে থেকেই বিভিন্ন জরিপে বলা হচ্ছিল, গর্ভপাতের অধিকারের বিষয়টি সামনে এনে বিপুল সংখ্যক নারী ভোটারের মন জয় করেছেন কমলা। তবে অর্থনীতি গতিশীল করা, বেকারত্ব দূর করাসহ নানা বার্তা দিয়ে পুরুষ ভোটারদের কাছে টেনেছেন ট্রাম্প।

এছাড়া দেশটির তরুণ ভোটারদেরও একটি বড় অংশের সর্মথন পেয়েছেন ট্রাম্প। যেখানে চেষ্টা করেও খুব বেশি দূর এগোতে পারেননি কমলা।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় ছাড়াও, বৈশ্বিক কিছু বিষয়ও ছিল দেশটির এবারের নির্বাচনের কেন্দ্রে। বিশেষ করে বিশ্বের বিভিন্ন অঞ্চলের সংঘাতময় পরিস্থিতি।

বাইডেন প্রশাসনের আমলেই ইউক্রেন ও গাজায় যুদ্ধ শুরু হয়েছে, যা নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বব্যবস্থাকে। কারণ, এই সংঘাতের বড় প্রভাব পড়েছে বাণিজ্য ক্ষেত্রেও। যার ফলে অনেকটা স্থবিরও হয়েছে বিশ্ব অর্থনীতি।

এসব বিষয়কে ভালোভাবে নেননি অনেক মার্কিন ভোটার।

ট্রাম্প আগে থেকেই বলে আসছেন যে, তিনি ক্ষমতায় থাকলে এসব যুদ্ধ শুরুই হতো না। এমনকি নির্বাচনী প্রচারেও এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরতে সফল হয়েছেন তিনি। দিয়েছিলেন ক্ষমতায় এলে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতিও।

ট্রাম্পের এমন শক্ত অবস্থান মার্কিন মুসলিম ভোটারদের সমর্থন জুগিয়েছে তার পক্ষে। এই ভোটাররা ঐতিহাসিকভাবে ডেমোক্র্যাটদের সমর্থন দিয়ে এলেও, এবার তাদের বেশিরভাগই ঝুঁকেছে ট্রাম্পের দিকে।

অন্যদিকে, শেষ মুহূর্তে এসে গাজায় যুদ্ধ বন্ধে পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন কমলা হ্যারিস। তবে বিষয়টি ভালোভাবে নেননি আরব-মুসলিম ভোটাররা।

ক্ষোভের কারণ হিসেবে তারা বলেছেন, কমলা যুদ্ধ বন্ধের কথা বললেও ইসরাইলকে সহায়তা বন্ধের বিষয়ে ভিন্ন অবস্থান নিয়েছেন। কমলা বাইডেন প্রশাসনের ধারাবাহিকতাই রক্ষা করে যাবেন বলেও অভিযোগ ছিল তাদের।

এদিকে, কমলার হারের পেছনে ভিন্ন এক কারণ তুলে ধরেছেন কিছু বিশ্লেষক।

তাদের দাবি, বাইডেন সরে যাওয়ার পর কমলাকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন ডেমোক্রেটিক দলের ‘এলিট শ্রেণির’ নেতারা। অর্থাৎ, দলের ভেতরেও পূর্ণ সমর্থন কমলা পাননি বলে মনে করা হয়।

বিপরীতে, ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান পার্টির সর্বস্তরের সমর্থন পেয়ে মনোনীত হয়েছিলেন বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। আরও স্পষ্ট করে বলতে গেলে, ট্রাম্প মূলত উঠে এসেছেন তার দলের তৃণমূলের সমর্থনের মধ্য দিয়েই। যা তাকে আরও একবার পৌঁছে দিচ্ছে হোয়াইট হাউজে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০