হানিফ সংকেত এর এবারের ঈদের নাটক রটে বটে-ঘটে না | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৯ জুলাই ২০২২, ১২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হানিফ সংকেত এর এবারের ঈদের নাটক রটে বটে-ঘটে না

 

প্রতিবারের মত এবারও ঈদের নাটক নির্মাণ করেছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। নাটকের নাম ‘রটে বটে-ঘটে না’। প্রতি বছর দুই ঈদে দু’টি নাটক নির্মাণ করেন তিনি। বরাবরের মতো এবারও তার নাটকের নাম বেশ ব্যতিক্রমী এবং ছন্দময়। শুধু নামই নয়, তার গল্পেও পাওয়া যায় আলাদা স্বাদ ও বৈচিত্র্য। পাশাপাশি নাটকে থাকে একটি সামাজিক বক্তব্য।
নাটকটির ধারণ করা হয় মিরপুরের ফাগুন অডিও ভিশনের নিজস্ব কমপ্লেক্সে। বলা যায় প্রতিবারের মত এটিও একটি পরিবারকে কেন্দ্র করে-পারিবারিক গল্পের নাটক। যেখানে মা-বাবা, ভাই-বোন, দুলাভাইয়ের মতো পরিবারের প্রিয় চরিত্রগুলো রয়েছে।
নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, তানিয়া আহমেদ, ইরফান সাজ্জাদ, সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, কাজী আসাদ, জিল্লুর রহমান, জাহিদ শিকদার, মতিউর রহমান মতি, আনোয়ার শাহী, সাজ্জাদ সাজু, মোনালিসা দীপা, নজরুল ইসলামসহ আরো অনেকে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদি, কণ্ঠ দিয়েছেন পুলক অধিকারী ও রিয়াদ। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। প্রচারিত হবে ঈদের দিন রাত ৮:৪৫ মিনিটে, এটিএন বাংলায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০