হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি ইবি ছাত্রদলের | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১০ ডিসেম্বর ২০২৪, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তির দাবি ইবি ছাত্রদলের

 

আওয়ামী লীগের শাসনামলে গুম-খুনের শিকার নাগরিকদের সন্ধান ও এর সাথে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মানববন্ধন করেন তারা।

এসময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমেদ ও সদস্য সচিব মাসুদ রুমি মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, আহসান হাবীব, আনারুল ইসলাম এবং সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন ও সাব্বির হোসেনসহ অন্যান্য নেতা কর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, মানবাধিকার দিবসে ছাত্রদলের এমন উদ্যোগ সময়োপযোগী। পতিত হাসিনা সরকারে আমলে বিরোধী দলকে দমানোর অন্যতম একটি অস্ত্র ছিলো গুম, খুন। গুম, খুনের মাধ্যমে তারা মানুষকে দমাতে চেয়েছিলো। নিরপরাধ মানুষকে গুম করে বহু মায়ের বুক খালি করেছে হাসিনা সরকার। অন্তর্বর্তী সরকারের কাছে গুম, খুনের অপরাধে হাসিনাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক শাহেদ আহমেদ বলেন, বিগত ৯ সাল থেকে শেখ হাসিনা সরকার বহু মানুষকে বিনা বিচারে হত্যা করেছে। এমনকি ইসলামী বিশ্ববিদ্যালয়ে দুই শিক্ষার্থীকে গুম করেছে, তারা এখনো ফিরে আসেনি। বিএনপির অসংখ্য নেতা কর্মীকে গুম করেছে, বিনা বিচারে হত্যা করেছে। বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করেছে আওয়ামীলীগ। এরকম অসংখ্য মানবতাবিরোধী অপরাধ করেছে হাসিনা সরকার। শেখ হাসিনা একের পর এক ভুয়া নির্বাচন করে জনগণের সাথে প্রতারণা করেছে। মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। সরকারের কাছি দাবি জানাই অতি দ্রুত হাসািনাসহ আওয়ামীলীগের সকল নেতা কর্মীরকে দেশে ফিরিয়ে এনে বিচার নিশ্চিত করা। আমরা চাই দেশে আর যেন কোনো মানবাধিকার লংঘন না হয়

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০