১০ মিনিটেই হবে ক্যানসার শনাক্ত | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
৪ অক্টোবর ২০২৫, ৬:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১০ মিনিটেই হবে ক্যানসার শনাক্ত

সুসংবাদ নিয়ে এসেছেন অস্ট্রেলিয়াপ্রবাসী বাংলাদেশি বিজ্ঞানী ড. আবু আলী ইবনে সিনা। তাঁর আবিষ্কৃত ১০ মিনিটে ক্যানসার শনাক্তকরণ ডিভাইস সাড়া ফেলেছে বিশ্বজুড়ে। স্বল্প পরিসরে এটির ক্লিনিক্যাল ট্রায়াল সফল হওয়ার পর বড় পরিসরে ট্রায়ালের জন্য ডিভাইসটি যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে। চাঁদপুরের বাবুরহাটের ছেলে ড. আবু আলী ইবনে সিনা বাংলাদেশ প্রতিদিনকে ডিভাইসটি সম্পর্কে বলেন, ‘এ পদ্ধতির সবচেয়ে বড় সুবিধা এটি অত্যন্ত সুলভমূল্যের এবং প্রক্রিয়াটি খুবই সহজ।

তাই যে কোনো ক্লিনিকেই এ টেস্ট করানোর ব্যবস্থা রাখা সম্ভব। ফলে এ ডিভাইস ব্যবহারে খরচ কমবে ৮০ শতাংশ। টেস্টটিতে রং পরিবর্তন করতে পারে এমন এক ধরনের তরল ব্যবহার করা হয়। দেহের যে কোনো জায়গায় ক্যানসারে আক্রান্ত কোনো কোষ থাকলে এটি শনাক্ত করতে পারবে এবং রং পরিবর্তন করে ১০ মিনিটের মধ্যেই এ ব্যাপারে জানান দেবে।
দ্রুত এবং ৮০ শতাংশ কম খরচ হওয়ায় ক্যানসার নির্ণয় প্রক্রিয়া আরও দ্রুত এবং সহজলভ্য হবে। ’
বাংলাদেশি বংশোদ্ভূত এই বিজ্ঞানী ‘ডেভেলপমেন্ট অব পয়েন্ট অব কেয়ার টেকনোলজি ফর দ্য ডিটেকশন অব ক্যানসার বায়োমার্কস’ নামে ১০ মিনিটে ক্যানসার শনাক্তকরণ প্রজেক্টে অন্যতম সদস্য হিসেবে কাজ করেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রসায়ন নিয়ে পড়াশোনা এবং পরে একই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে বর্তমানে বিশ্ব র‌্যাংকিংয়ে ১৯তম অবস্থানে থাকা অস্ট্রেলিয়া অব নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটিতে বায়োমেডিকেল সায়েন্স বিভাগের সিনিয়র লেকচারার ও গবেষক হিসেবে কর্মরত আছেন।

এ বিশ্ববিদ্যালয়েই তাঁর নিজের নামে রয়েছে ‘সিনা ল্যাব’। এখানে বর্তমানে বিভিন্ন দেশের গবেষক ড. আবু আলী ইবনে সিনার অধীনে কাজ করছেন।
এই বিজ্ঞানী বলেন, ‘হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যুক্তরাষ্ট্রের একটি বড় প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি হয়েছে। তারা এ ডিভাইসটির বাণিজ্যিকীকরণ করতে যাচ্ছে। এর আগে যুক্তরাষ্ট্রে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে।

কয়েক মিলিয়ন ডলারের বিশাল অ্যামাউন্ট তারা বিনিয়োগ করছে। এক থেকে দেড় বছরের মধ্যে এটি বাজারে নিয়ে আসা হবে। এতে বিশ্বজুড়েই অনেক মানুষ উপকৃত হবেন। ’ তিনি বলেন, ‘প্রারম্ভিক অবস্থায় ক্যানসার সেল শনাক্ত করা গেলে দ্রুত অনেক মানুষ সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন। ফলে এ ডিভাইসের ব্যবহার দ্রুত এবং সহজলভ্য হওয়ায় বাঁচবে কোটি জীবন। ’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০