৬৫ লাখ টাকা অনুদান নিয়েও সিনেমা বানাননি শাকিব খান | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৩ অক্টোবর ২০২৪, ৫:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৬৫ লাখ টাকা অনুদান নিয়েও সিনেমা বানাননি শাকিব খান

 

ঢালিউড সুপারস্টার শাকিব খান ২০২১-২২ অর্থবছরে আওয়ামী সরকারের কাছ থেকে প্রযোজক হিসেবে ‘মায়া’ নামের সিনেমার জন্য ৬৫ লাখ টাকার অনুদান নিয়েছিলেন। সিনেমাটি পরিচালনা করার কথা হিমেল আশরাফের। কিন্তু এখন পরিচালক জানান, সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

 

তবে অনুদানের প্রথম কিস্তির চেক সরকারের কাছ থেকে তুলে নিলেও এখন পর্যন্ত সিনেমার শুটিং শুরুই করেননি শাকিব খান। তবে নিয়ম অনুযায়ী অনুদানের চেক পাওয়ার নয় মাসের মধ্যে সিনেমা নির্মাণ করে তথ্য মন্ত্রণালয়ে জমা দেয়ার কথা। সিনেমা নির্মাণে দেরি হলে যুক্তিসংগত কারণ দেখিয়ে আবেদন করে সময় বাড়িয়ে নেয়া যায়। এক্ষেত্রে শাকিব খান এতদিন হয়ে গেলেও সিনেমাটি নির্মাণ করেননি এবং সময় বাড়ানোর জন্যও সেরকম কোনো আবেদন করেছেন বলে জানা যায়নি।

জানা গেছে, ২০২১-২২ অর্থবছরে ১৯টি সিনেমা অনুদান পেয়েছিল। এরমধ্যে অনেকগুলো মুক্তি পেয়েছে ও বেশ কিছু সিনেমার শুটিং শেষ। একটি জমা আছে সেন্সর বোর্ডে। একই বছর ১৯ সিনেমার মধ্যে শাকিবের সাবেক স্ত্রী নায়িকা অপু বিশ্বাসও ‘লাল শাড়ি’ নামে একটি সিনেমার জন্য অনুদান পেয়েছেন। তিনি সিনেমাটি নির্মাণ করে মুক্তিও দিয়েছেন। কিন্তু শাকিব এখনও কাজ শুরু করেননি। মানেননি অনুদানের শর্ত তথা রাষ্ট্রীয় নিয়ম-কানুন। তবে গত বছর নির্মাতা হিমেল জানিয়েছিলেন ‘রাজকুমার’ সিনেমার পর শুরু হবে ‘মায়া’র শুটিং, পরিবর্তন হবে সিনেমার নাম।

 

পরিচালক মায়ার বিষয়টি প্রযোজক শাকিব খানের ওপর ছেড়ে দিয়ে বলেন, এই প্রজেক্টটাতে আমি আর নেই। শাকিব ভাই সিনেমার প্রযোজক, তিনি অনুদান পেয়েছেন। এ সিনেমা নিয়ে কী করবেন এটা তার সিদ্ধান্ত।

তবে বিষয়টি নিয়ে কথা বলতে প্রযোজক-নায়ক শাকিব খানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টায় ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য জানা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০