অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তার | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০২৪, ২:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অভিনেতা আল্লু অর্জুন গ্রেপ্তার

 

পুষ্পা-২ খ্যাত দক্ষিণি সিনেমার সুপারস্টার আল্লু অর্জুনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে ইন্ডিয়া টুডে জানায়, হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে পুষ্পা টু প্রিমিয়ারের সময় পদদলিত হয়ে এক নারী নিহতের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে অভিনেতা আল্লু অর্জুনকে। তাকে চিক্কদাপল্লী থানায় নিয়ে যাওয়া হয়েছে বলেও জানা গেছে।

চঞ্চলকে ‘গৃহবন্দি’ করার গুজব ভারতীয় গণমাধ্যমে, যা বললেন অভিনেতা

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, আল্লু অর্জুন যে প্রিমিয়ারের স্ক্রিনিংয়ে আসবেন তা তেলেঙ্গানা পুলিশকে জানানো হয়নি। তবে থিয়েটার ম্যানেজমেন্ট বিষয়টি জানতেন। পুলিশ জানলে আরও নিরাপত্তা মোতায়েন করা যেত। তাছাড়া দর্শকদের জন্য আলাদা কোনো প্রবেশ বা প্রস্থান ছিল না। প্রেক্ষাগৃহে উপস্থিত প্রচুর ভিড় এবং নিরাপত্তার অভাবের কারণে পদদলিত হয়ে ওই নারীর মৃত্যু হয় বলে অভিযোগ আছে।

উল্লেখ্য, ঘটনাটি ঘটে গত ৪ ডিসেম্বর রাতে। সেদিন সন্ধ্যা থিয়েটারে অভিনেতাকে এক ঝলক দেখার জন্য হাজারও জনতা ভিড় করে। তবে থিয়েটারে প্রবেশের পর পদদলিত হয়ে শ্বাসরোধের কারণে মারা যান রেবতী নামের এক নারী। একই ঘটনায় তার আট বছর বয়সী ছেলেকে হাসপাতালে ভর্তি করতে হয়।

রেবতীর মৃত্যুর পর পরিবারের অভিযোগের ভিত্তিতে, পুলিশ ৫ ডিসেম্বর আল্লু অর্জুন, তার নিরাপত্তা দল এবং থিয়েটার ম্যানেজমেন্টের বিরুদ্ধে মামলা করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০