‘আমলা প্রথা’ ভেঙে ৩১ বছরের অভিজ্ঞ সাফিকুর হলেন বিমানে নতুন এমডি | bdsaradin24.com
ডেস্ক নিউজ
৬ সেপ্টেম্বর ২০২৪, ৫:২১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

‘আমলা প্রথা’ ভেঙে ৩১ বছরের অভিজ্ঞ সাফিকুর হলেন বিমানে নতুন এমডি

 

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. সাফিকুর রহমান। তিনি দীর্ঘ ৩১ বছর বিমানে চাকরি করে ২০১৭ সালে অবসরে যান। বুধবার (৪ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনা পর্ষদ ড. সাফিকুরকে নিয়োগ দেয়। এই নিয়োগের আগে সর্বশেষ যে ৫ জন বিমানের এমডি ও সিইও হয়েছেন তারা কেউ বিমানের কর্মী ছিলেন না।

বিভিন্ন মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব পদমর্যাদার ব্যক্তিদের ডেপুটেশনে বিমানে পাঠানো হতো। ড. সাফিকুর রহমান ১৯৮৬ সালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ট্রেইনি কমার্শিয়াল অফিসার হিসেবে ক্যারিয়ার শুরু করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বোসরা ইসলাম জানান, ড. সাফিকুর রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক প্রশাসন ও মানবসম্পদ, পরিচালক প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিকস সাপোর্ট এবং পরিচালক বিপণন ও বিক্রয় হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি ট্যারিফ, মার্কেট রিসার্স, রিজার্ভেশন, কার্গো প্রভৃতি শাখায় কাজ করেছেন। এছাড়া তিনি বিমানের সিঙ্গাপুর, থাইল্যান্ড ও গ্রিস স্টেশনে কান্ট্রি ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবন শেষে তিনি ২০১৭ সালে অবসরে যান।

ড. মো সাফিকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। এছাড়া তিনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড থেকে মার্কেটিংয়ে এমবিএ এবং ২০১১ সালে সাউদার্ন ক্রস ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া থেকে ডক্টর অব বিজনেস এডমিনিস্ট্রেশন শেষ করেন। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার থেকে তিনি এভিয়েশন নিয়ে একাধিক ডিপ্লোমা ও ট্রেনিং করেছেন।

২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ সাল পর্যন্ত বিমানের এমডি ও সিইওর দায়িত্ব পালন করেন মোকাব্বির হোসেন, ড. আবু সালেহ মোস্তফা কামাল, যাহিদ হোসেন, শফিউল আজিম ও জাহিদুল ইসলাম ভুঞা। এবছরের ১৫ আগস্ট সর্বশেষ এমডি জাহিদুল ইসলাম ভূঞাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০