উপদেষ্টা সেখ বশির বাণিজ্যে, ফারুকী সংস্কৃতিতে, স্থানীয় সরকারে এলেন সজীব ভূঁইয়া | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১০ নভেম্বর ২০২৪, ১০:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উপদেষ্টা সেখ বশির বাণিজ্যে, ফারুকী সংস্কৃতিতে, স্থানীয় সরকারে এলেন সজীব ভূঁইয়া

অন্তর্বর্তী সরকারের নতুন তিন উপদেষ্টার মধ্যে ব্যবসায়ী সেখ বশির উদ্দিনকে বাণিজ্য মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন। আরেক নতুন উপদেষ্টা চলচ্চিত্র পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীকে দেওয়া হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব।

আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এত দিন অন্য দুই মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় সামলাতেন। এখন তিনি আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন।

সালেহউদ্দিন আহমেদ এত দিন অর্থ মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করতেন। এখন তিনি শুধু অর্থ মন্ত্রণালয় সামলাবেন।

উপদেষ্টা পরিষদের দপ্তর বণ্টনে বড় পরিবর্তন এসেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। উপদেষ্টা হাসান আরিফ এত দিন এই মন্ত্রণালয়ের পাশাপাশি ভূমি মন্ত্রণালয় সামলাতেন। এখন থেকে তিনি ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এত দিন প্রধান উপদেষ্টার হাতে ছিল। এখন হাসান আরিফ এই মন্ত্রণালয়ের দায়িত্বে আসায় প্রধান উপদেষ্টার হাতে থাকছে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়।

আর স্থানীয় সরকার মন্ত্রণালয়, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্বে এসেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি এখন গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সামলাবেন। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এত দিন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ও সামলে এসেছেন। এখন এই মন্ত্রণালয়ের উপদেষ্টা হচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন। এম সাখাওয়াত হোসেন এখন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাশাপাশি আগের নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।

এত দিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত আলী ইমাম মজুমদারকে খাদ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করে আসা মাহফুজ আলম আজ উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন। দপ্তর বণ্টনের প্রজ্ঞাপনে তাঁর বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০