কবে দেশে ফিরছেন তারেক রহমান? | bdsaradin24.com
ডেস্ক নিউজ
১৩ অক্টোবর ২০২৪, ৪:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কবে দেশে ফিরছেন তারেক রহমান?

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন। যুক্তরাজ্য বিএনপির নেতারা জানান, তারেক রহমানের দেশে ফেরা এখন সময়ের অপেক্ষা মাত্র। লন্ডন থেকে তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন বিএনপির লাখো নেতাকর্মী।

তবে বিএনপির যুক্তরাজ্য শাখার নেতারা জানিয়েছেন, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনার পর শিগগিরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন।

যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালেক বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া খুব অসুস্থ। তিনি বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য দেশের বাইরে আসবেন। আশা করছি তিনি লন্ডন হয়েই যাবেন। এই দিনের জন্য তিনি অপেক্ষা করছেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েম বলেন, তিনি যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল, তিনি চান না আইনের স্বাভাবিক গতি ব্যাহত হোক। সেজন্য উপযুক্ত সময়ে তিনি দেশে ফিরে যাবেন বলে আমরা মনে করি।

দেড় দশকের বেশি সময় ধরে যুক্তরাজ্যে অবস্থান করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের পতনের পরই বিএনপির এই শীর্ষ নেতার দেশে ফেরার বিষয়টি জোরালোভাবে আলোচনায় উঠে আসে। তবে এখনো দিনক্ষণ নির্ধারিত না হলেও তিনি খুব শিগগিরই দেশে ফিরছেন- এমন আভাস পাওয়া যাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০