কল্যাণ ও শান্তি কামনায় শেষ হলো ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত | bdsaradin24.com
বিশেষ প্রতিনিধি
২ ফেব্রুয়ারী ২০২৫, ১০:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কল্যাণ ও শান্তি কামনায় শেষ হলো ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত

 

বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাতে বিশ্বশান্তি, দেশ ও মুসলিম উম্মাহর কল্যাণ, সুদৃঢ় ঐক্য, আখেরাত ও দুনিয়ার সাফল্য কামনা করা হয়েছে। মোনাজাতের সময় মুসল্লিরা কান্নার স্বরে আমিন আমিন বলতে থাকেন।

রোববার (২ ফেব্রুয়ারি) টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাত বাংলাদেশের শীর্ষ মুরুব্বি কাকরাইল জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা জুবায়ের আহমেদ আখেরি মোনাজাত পরিচালনা করেন। সকাল নয়টা ১১ মিনিটে শুরু হয়ে ২৫ মিনিটব্যাপী চলে মোনাজাত।

তীব্র শীত উপেক্ষা করেই মোনাজাতে অংশ নিতে মানুষের ঢল শুরু হয় গতকাল রাত থেকেই। অনেকেই শেষ পর্যন্ত মূল ইজতেমা মাঠে পৌছাতে ব্যর্থ হয়েছেন। এর আগে আমবয়ানের মাধ্যমে ইবাদত-বন্দেগিতে মশগুল লাখো মুসল্লি। চলে চিল্লাভিত্তিক আলোচনা।

আখেরি মোনাজাত ঘিরে এদিন ভোর থেকে লোকারণ্য টঙ্গী এলাকা। ময়দানে জায়গা না পেয়ে লাখো মানুষ বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে মোনাজাতে শরিক হয়েছেন। টঙ্গী-উত্তরার সব সড়কে ছিল মুসল্লিদের উপচেপড়া ভিড়। সবাই হাত তুলে আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন।

ময়দানের ভেতরে যারা জায়গা পাননি তারা সড়কেই পলিথিন ও কাগজ বিছিয়ে অবস্থান নিয়েছেন। সড়কে নারী মুসল্লিদেরও অবস্থান নিতে দেখা গেছে।

মোনাজাতে কায়মনোবাক্যে বারবার মুসলিম উম্মাহর জন্য ক্ষমা প্রার্থনা করা হয়। একইসঙ্গে সব ধরনের পাপাচার, অন্যায়, অবিচার থেকে বেঁচে থাকার কথা বলা হয়। স্রষ্টার কাছে অন্তরের আত্মশুদ্ধি কামনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি-জামায়াত জোটে ভাঙনের গুঞ্জন

একমি ল্যাবরেটরিজের স্বপ্নদ্রষ্টা প্রতিষ্ঠাতা হামিদুর রহমান সিনহা

মাইক্রোপ্লাস্টিক শরীরে প্রবেশ করলে যেসব সমস্যা হতে পারে

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

বাজারে বিক্রি হওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলল বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

১৮ জনের মধ্যে ১২ রাষ্ট্রপতিই মেয়াদ শেষ করতে পারেননি।

সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগপত্রঃ একটি জটিল এবং ধূর্ত মনস্তাত্ত্বিক দলিল!?

নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন কীভাবে

ফার্মেসী ব্যবসার জন্যে লাইসেন্সসহ যা যা লাগবে

নতুন ফার্মেসি ব্যবসার প্রথম ধাপ: কীভাবে করবেন ড্রাগ লাইসেন্স?

১০

পঞ্চদশ সংশোধনী: কেন এসেছিল, কী বদলেছিল, কেন আবার আলোচনায়?

১১

ইতিহাস ও নিসর্গের অপূর্ব মেলবন্ধন ‘বলধা গার্ডেন’

১২

যে পিৎজা বাঁচাল একটি প্রাণ: ডমিনোজের কর্মীদের ছোট্ট মানবিকতার বড় গল্প

১৩

বন্যা ও পানিতে ডুবে মৃতদের দাফনের নিয়ম

১৪

সোনালী অতীতের দুই উজ্জ্বল নক্ষত্র: সিরাজুল ইসলাম ও রানী সরকার

১৫

হালান্ডকে নিয়ে অজানা কিছু কথা

১৬

হলান্ডের জোড়া গোলে ব্রাজিলকে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে

১৭

মুক্তচিন্তার পথিক: মুস্তাফা মনোয়ার

১৮

পাসপোর্ট এল কেমন করে

১৯

পাসপোর্টের কোন রং দিয়ে কী বোঝায়

২০